shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

বিয়েতে মদ খেয়ে নাচানাচি, প্রতিবাদ করায় যোগীরাজ্যে বায়ুসেনা আধিকারিককে লাথি-ঘুষি!

পুলিশ জানিয়েছে, জাহাঙ্গিরবাদ থানার অন্তর্গত অমরগড় গ্রামে ঘটনাটি ঘটেছে। শুধু বায়ুসেনার আধিকারিককেই নয়, তাঁর বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
Published By: Saurav NandiPosted: 03:51 PM Feb 23, 2026Updated: 04:08 PM Feb 23, 2026

বিয়ের শোভাযাত্রায় মদ খেয়ে নাচানাচি করছিলেন কয়েকজন। এতে রাস্তা দিয়ে চলাফেরায় অসুবিধা হওয়ায় প্রতিবাদ করেন বায়ুসেনার এক আধিকারিক। তার জেরে তাঁকে রাস্তায় ফেলে লাথি-ঘুষি মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই অস্বস্তিতে পড়েছে সে রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার।

Advertisement

পুলিশ জানিয়েছে, জাহাঙ্গিরবাদ থানার অন্তর্গত অমরগড় গ্রামে ঘটনাটি ঘটেছে। শুধু বায়ুসেনার আধিকারিককেই নয়, তাঁর বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরে তাঁর বাবাই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, বড় রাস্তা দিয়ে বিয়ের শোভাযাত্রা যাওয়ায় গাড়ি যাতায়াত করতে পারছিল না। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও রাস্তা ছাড়ছিলেন না শোভাযাত্রায় থাকা কেউই। তারই প্রতিবাদ করেছিলেন ওই বায়ুসেনা আধিকারিক। এর পরেই তাঁদের উপর চড়াও হন শোভাযাত্রায় থাকা লোকেরা। অভিযোগ, তাঁদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। ভিডিওয় দেখা গিয়েছে, ওই বায়ুসেনা আধিকারিককে কয়েকজন মিলে বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের কেউই গ্রেপ্তার হননি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা মিললেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement