shono
Advertisement

দেশের ৯০০ টি শহরে পালিত হবে ‘মোদি ফেস্ট’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দিল্লির মসনদে তিন বছর পূর্ণ করতে চলেছে মোদি সরকার৷ বিজেপির অন্দরে এখন উৎসবের আমেজ৷ আগামী ২৬ মে  থেকে ২২ দিন ধরে দেশের ৯০০টি শহরে চলবে Making of developed India  বা Modi  ফেস্ট৷ জানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি৷ [‘ভোট পেতে তিন তালাক নিয়ে রাজনীতি করছেন মমতা-সোনিয়া’] ২০১৪  সালের ২৬ মে৷ লোকসভা নির্বাচনে […] The post দেশের ৯০০ টি শহরে পালিত হবে ‘মোদি ফেস্ট’ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM May 22, 2017Updated: 12:38 PM May 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দিল্লির মসনদে তিন বছর পূর্ণ করতে চলেছে মোদি সরকার৷ বিজেপির অন্দরে এখন উৎসবের আমেজ৷ আগামী ২৬ মে  থেকে ২২ দিন ধরে দেশের ৯০০টি শহরে চলবে Making of developed India  বা Modi  ফেস্ট৷ জানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি৷

Advertisement

[‘ভোট পেতে তিন তালাক নিয়ে রাজনীতি করছেন মমতা-সোনিয়া’]

২০১৪  সালের ২৬ মে৷ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে দিল্লির সরকার গড়ে বিজেপি৷ প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি৷ দিল্লির মসনদে বসার তিন বছর পূর্তি স্মরণ করে দেশ জুড়ে একগুচ্ছ মেগা ইভেন্টের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ তারই অন্যতম হল এই Making of developed India বা Modi  ফেস্ট৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, আগামী ২৬ মে গুয়াহাটিতে এই ফেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চলবে ১৫  জুন পর্যন্ত৷ তিন বছরের শাসনকালে দেশের মানুষের কল্যাণে মোদি সরকার যে নজিরবিহীন প্রকল্প চালু করেছে, সেগুলি সম্পর্কে আম আদমি বিশেষ করে যুব সমাজকে অবগত করাতেই এই উদ্যোগ নেওয়া  হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

[কাশ্মীর সমস্যার সমাধানে কিছুই করেনি বিজেপি সরকার, কটাক্ষ কংগ্রেসের]

জানা যাচ্ছে, দেশ জুড়ে এই মেগা ইভেন্টে অংশ নেবেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও সাংসদরা৷ কেরল, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে মোদি ফেস্টে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মুম্বই ও জয়পুরে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ দিল্লি ও লখনউ-তে মোদি ফেস্টে অংশ নেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷

[ আদালতের রায় ঘোষণা পর্যন্ত নিরাপদে কুলভূষণ, ইঙ্গিত পাক রাষ্ট্রদূতের]

তবে শুধু মোদি ফেস্ট-ই নয়, দেশের বিভিন্ন প্রান্তে ‘সবকা সাথ সবকা বিকাশ’ সম্মেলনেরও আয়োজন করবে কেন্দ্র৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন,  বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যাঁরা উপকৃত হয়েছেন, তাঁরা এই সম্মেলনে যোগ দেবেন৷

The post দেশের ৯০০ টি শহরে পালিত হবে ‘মোদি ফেস্ট’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার