shono
Advertisement
PM Modi

প্যালেস্তিনীয়দের পরিত্যাগ করেছে মোদি সরকার! প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরের আগে কটাক্ষ কংগ্রেসের

বুধবার ইজরায়েলে পা রাখার কথা মোদির। সেখানে দু’দিনের সফর রয়েছে প্রধানমন্ত্রীর। ইজরায়েলের সংসদে ভাষণ দেওয়ার কথা মোদির। পাশাপাশি, দেখা করবেন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে।
Published By: Subhodeep MullickPosted: 03:38 PM Feb 24, 2026Updated: 04:10 PM Feb 24, 2026

বুধবার দু’দিনের ইজরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে কেন্দ্রকে কটাক্ষ করল কংগ্রেস। হাত শিবিরের নেতা জয়রাম রমেশ বলেন, “প্যালেস্তিনীয়দের পরিত্যাগ করেছে মোদি সরকার।” একইসঙ্গে তিনি জানান, গাজায় নিরীহ প্যালেস্তিনীয়দের নৃশংসভাবে হত্যা করেছে ইজরায়েল। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী সেই দেশটিতে যাবেন।

Advertisement

জয়রাম তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ওয়েস্ট ব্যাঙ্কে হাজার হাজার প্যালেস্তিনীয়কে উচ্ছেদ এবং বাস্তুচ্যুত করেছে ইজরায়েল। এই ঘটনায় গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। গাজার নিরীহ প্যালেস্তিনীয়দের উপর বর্বরোচিত  আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। শুধু তা-ই নয়, ইরানেও যৌথভাবে হামলার পরিকল্পনা চালাচ্ছে ইজরায়েল এবং আমেরিকা। তা সত্ত্বেও মোদি ইজরায়েল সফরে যাচ্ছেন। তাঁর পরম বন্ধু সে দেশের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে।’ জয়রাম বলেন, “ইজরায়েলের বিরোধী দল ইজরায়েলি সংসদে মোদীর ভাষণ বয়কটের হুমকিও দিচ্ছে।”

উল্লেখ্য, বুধবার ইজরায়েলে পা রাখার কথা মোদির। সেখানে দু’দিনের সফর রয়েছে প্রধানমন্ত্রীর। ইজরায়েলের সংসদে ভাষণ দেওয়ার কথা মোদির। পাশাপাশি, দেখা করবেন নেতানিয়াহু এবং ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে। বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগীতা, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সূত্র মারফত জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement