shono
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

বাজেট নিয়ে নির্মলার জবাবি ভাষণে ভোটের অঙ্ক, 'জনবিচ্ছিন্ন', খোঁচা ডেরেকের

বুধবার লোকসভায় নির্মলার নিশানায় ছিল বাংলা আর বৃহস্পতিবার রাজ্যসভায় তামিলনাড়ু। তার মধ্যেই অবশ্য বাংলার দিকেও কটাক্ষ করে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Published By: Subhodeep MullickPosted: 01:35 PM Feb 13, 2026Updated: 03:27 PM Feb 13, 2026

অর্থনৈতিক দলিল নয়, রাজনৈতিক অস্ত্র। দেশের আসন্ন পাঁচ রাজ্যের ভোটের অঙ্ক কষেই সংসদে বাজেটের জবাবি ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

Advertisement

বুধবার লোকসভায় নির্মলার নিশানায় ছিল বাংলা আর বৃহস্পতিবার রাজ্যসভায় তামিলনাড়ু। তার মধ্যেই অবশ্য বাংলার দিকেও কটাক্ষ করে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যসভায় তিনি এদিন তামিলনাডু নিয়ে এতটা সময় ব্যয় করেছেন যে, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে নাকি এটা কেন্দ্রীয় বাজেট তামিলনাড়ুর বাজেট, তা বোঝা যাচ্ছে না বলে কটাক্ষ করতে ছাড়েননি।

রাজ্যের বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যও সরব হন বাজেট বিতর্কে। তাঁর ভাষণেও বাংলার নির্বাচনের আঁচ পাওয়া গিয়েছে। গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পর্যন্ত বিজেপির 'ডবল ইঞ্জিন' সরকার হবে বলে দাবি করেছেন শমীক। একই আলোচনায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন অভিনব কায়দায় কেন্দ্রকে আক্রমণ করেছেন। তিনি এদিন বাজেট নথিতে সাংসদদের কয়েকটি শব্দ খুঁজতে বলেন-মধ্যবিত্ত, বেকারত্ব, টাকার দরপতন, কৃষক আত্মহত্যা, পরিবেশ, সংখ্যালঘু, রেল সুরক্ষা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তারপরই ডেরেকের তীব্র কটাক্ষ যে, বাজেটে দেশের বাস্তব সমস্যার কোনও প্রতিফলন নেই। তা জনবিচ্ছিন্ন বাজেট ছাড়া আর কিছুই নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement