shono
Advertisement
Meenakshi Natarajan

মীনাক্ষীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, রাজ্যসভার কং প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত

এই বিষয়ে সুরাহা পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল শীর্ষ আদালত।
Published By: Kishore GhoshPosted: 02:11 PM Jun 12, 2026Updated: 03:27 PM Jun 12, 2026

সুপ্রিম কোর্টেও ধাক্কা মধ্যপ্রেদেশে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী মীনাক্ষী নটরাজনের। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সোমবার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন রিটারনিং অফিসার। এর জেরে ইতিমধ্যে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। এদিকে 'বেআইনিভাবে' নাম বাতিলের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। যদিও শীর্ষ আদালত জানিয়ে দিল, রিটার্নিং অফিসারের নির্দেশের বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই বিষয়ে সুরাহা পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিল সুপ্রিম বেঞ্চ।

Advertisement

মীনাক্ষী নটরাজনের রাজ্যসবার প্রার্থীপদ খারিজ হওয়া নিয়ে মামলাটি ওঠে বিচারপতি পিকে মিশ্রা এবং এএস চান্দুরকরের বেঞ্চে। শীর্ষ আদালতের বক্তব্য, "সিদ্ধান্তটি যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, একবার মনোনয়ন বাতিল হয়ে গেলে সাধারণত এর প্রতিকার অন্য কোনও উপায়ে খুঁজতে হয়। এই আদালতের কি পুরনো কোনও রায় আছে, যেখানে আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করেছি?" মীনাক্ষী নটরাজনের পক্ষে সওয়াল করা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আদালতের হস্তক্ষেপ করা উচিত।"

হায়দরাবাদের এক আদালতে ফৌজদারি মামলা রয়েছে মীনাক্ষীর বিরুদ্ধে, সেই তথ্য হলফনামায় দেননি মধ্যপ্রেদেশে কংগ্রেসের রাজ্যভার প্রার্থী। এই অভিযোগ করেছিল দুই বিজেপি নেতা। শুনানিতে অভিষেক মনু সিঙ্ঘভি যুক্তি দেন, কোনও প্রার্থীর এমন ফৌজদারি মামলার কথা প্রকাশ করা আবশ্যক, যার জন্য ন্যূনতম দু'বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। যদিও বর্তমান ক্ষেত্রে কেবল সমন জারি করা হয়েছিল। যদিও দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। তবে নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন মামলাকারী।

মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা কংগ্রেসের উমঙ্গ সিংঘারও মীনাক্ষীর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি। তিনি দাবি করেন, মীনাক্ষীর বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা আদৌ নেই। কেবলমাত্র একটি আইনি নোটিস পেয়েছেন তিনি। যদিও কোনও যুক্তি মানেননি রিটার্নিং অফিসার। তিনি কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন। এর ফলে তৃতীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মহেশ কৈবত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement