shono
Advertisement
Maharashtra

বাড়ি দখলের মামলায় বাবার পক্ষে রায়, আদালত থেকে ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে খুন করল ছেলে!

অটো দাঁড় করিয়ে ৮২ বছরের বাবাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় ছেলে আবদুল। ব্যস্ত রাস্তার মাঝপথে জনতার সামনে চলে হত্যাকাণ্ড।
Published By: Kishore GhoshPosted: 12:13 PM Jun 12, 2026Updated: 01:20 PM Jun 12, 2026

ছেলের অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন ৮২ বছরের জাফর কামারুদ্দিন সইয়দ প্যাটেল। সম্পত্তি ফিরে পেতে মামলা করেন তিনি। সেই মামলায় বৃদ্ধের পক্ষেই রায় দেয় আদালত। যদিও আদালত থেকে বাড়ির পথে ছেলের হাতে খুন হতে হল তাঁকে। বাবাকে ধারাল অস্ত্রে কুপিয়ে খুন করলেন যুবক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ঘটনা। অভিযুক্ত ছেলে আবদুল রহমান আবদুল জাফর পেশায় মেডিক্যাল রিপ্রেসেন্টিটিভ। অন্যদিকে, জাফর প্যাটেল মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রকের অবসরপ্রাপ্ত কর্মী। অভিযোগ, ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিলেন জাফর এবং পরিবারের অন্য সদস্যরা। বিভিন্ন বিষয়ে ঝগড়া, হাতাহাতি, জুলুম চালাতেন আবদুল রহমান। এক সময় বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে গিয়ে ওঠেন ৮২ বছরের বৃদ্ধ। এই সুযোগে গোটা বাড়ির দখল নেয় ছেলে। অন্য উপায় না দেখে আদালতে মামলা করেন জাফর।

দীর্ঘ দু'বছর ধরে সেই মামলা চলছিল। সম্প্রতি আদালত আবদুলকে বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। অন্যদিকে, স্থানীয় পুলশকে জাফরের সম্পত্তি ফিরিয়ে দিতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেন বিচারক। কিন্তু আদালত থেকে ফেরার পথে জাফরের উপর প্রাণঘাতী হামলা চালায় আবদুল। অটোরিক্সায় মেয়ের সঙ্গে ফিরছিলেন বৃদ্ধ। মাঝপথে অটো দাঁড় করিয়ে বৃদ্ধ বাবাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় ছেলে। ব্যস্ত রাস্তার মাঝপথে জনতার সামনে এই হত্যাকাণ্ড ঘটে। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন মেয়েও। অভিযুক্ত ছেলে আবদুল রহমান আবদুল জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement