shono
Advertisement

Breaking News

Air India

অব্যাহত ইরান যুদ্ধ, ৩১ মে পর্যন্ত ইজরায়েলে উড়ান বন্ধ করল এয়ার ইন্ডিয়া, বিপাকে ৪০ হাজার ভারতীয়!

যুদ্ধের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। একে অপরের বিরুদ্ধে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা ও ইরান। এই অবস্থায় অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তেল আভিভ রুটে তাদের কার্যক্রম স্থগিত করেছে।
Published By: Kishore GhoshPosted: 09:38 PM Apr 05, 2026Updated: 09:38 PM Apr 05, 2026

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারত-ইজরায়েল উড়ান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিল এয়ার ইন্ডিয়া। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ৩১ মে পর্যন্ত নিউ দিল্লি-তেল আভিভ উড়ান বন্ধ করেছে বিমানসংস্থা। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই যা বিঘ্নিত হচ্ছিল।

Advertisement

যুদ্ধের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। একে অপরের বিরুদ্ধে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা ও ইরান। এই অবস্থায় অধিকাংশ প্রধান বিমান সংস্থাগুলি তেল আভিভ রুটে তাদের কার্যক্রম স্থগিত করেছে। শুধুমাত্র এল আল, ইজরাএয়ার, আরকিয়া ও এয়ার হাইফার-এর মতো ইজরায়েলি বিমান সংস্থাগুলি কঠোর বিধিনিষেধের মধ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

এয়ার ইন্ডিয়া উড়ান চলাচল সাময়িক ভাবে স্থগিত করায় উদ্বিগ্ন ইজরায়েলে বসবাসকারী ৪০ হাজারের বেশি ভারতীয়। যাঁরা ব্যক্তিগত বা পেশাগত কারণে কিংবা এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা থেকে বাঁচতে ভারতে ফিরতে ইচ্ছুক। বর্তমান পরিস্থিতিতে দেশে আসতে হলে প্রথমে স্থলপথে জর্ডন কিংবা মিশরে যেতে হবে, সেখানে থেকে দিল্লিগামী বিমান মিলবে। এই বিষয়ে প্রবাসীদের সাহায্য করছে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement