shono
Advertisement
Odisha

বিশেষ ভাবে সক্ষম নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ! সন্তানের জন্ম দিতেই প্রকাশ্যে 'গুণধর' বাবার কীর্তি

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 08:37 PM Apr 05, 2026Updated: 10:07 PM Apr 05, 2026

২১ বছরের বিশেষ ভাবে সক্ষম মেয়েকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত ৫৯ বছরের বাবা! সম্প্রতি ওই তরুণী গর্ভবতী হয়ে পড়লে এবং একটি শিশুর জন্ম দিলে গোটা বিষয়টি সামনে চলে আসে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ওড়িশার (Odisha) ঢেঁকানাল জেলার রাসোল থানার অর্তর্গত একটি গ্রামের। অভিযোগ, দীর্ঘদিন ধরে তরুণীর উপর শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন তাঁর বাবা রাহাশ শেঠি। সম্প্রতি তরুণী গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি সামনে চলে আসে। তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অভিনব সোনকর জানিয়েছেন, অভিযুক্ত রাহাশ শেঠিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে। এদিকে মেয়েকে বাবার ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement