shono
Advertisement
Raghav Chadha

'পিকচার আভি বাকি হ্যায়', সংঘাতের মাঝেই আপকে নিশানায় নিয়ে 'ট্রেলার' দেখালেন রাঘব

রবিবার সোশাল মিডিয়ায় ২.৫৯ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন রাঘব। যেখানে পাঞ্জাবের একাধিক সমস্যা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।
Published By: Amit Kumar DasPosted: 08:10 PM Apr 05, 2026Updated: 10:22 PM Apr 05, 2026

আম আদমি পার্টির সঙ্গে সংঘাতের মাঝেই এবার সোশাল মিডিয়ায় নয়া পোস্ট সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha)। সংসদে নিজের কাজের ঝলক সামনে এনে নিজের দল তথা সমালোচকদের জবাব দিলেন আপ সাংসদ। পাঞ্জাবের পক্ষে সংসদ কাঁপানো ভাষণের ট্রেলার তুলে ধরে রাঘবের বার্তা, 'এটা ট্রেলার পিকচার আভি বাকি হ্যায়।'

Advertisement

সাংসদ রাঘবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছে আপ। দাবি করা হয়, পাঞ্জাব থেকে সাংসদ হয়ে গিয়েছেন তিনি অথচ পাঞ্জাবের মানুষের সমস্যা নিয়ে সংসদে মুখ খোলেন না তিনি। আপের এই অভিযোগের পালটা রবিবার সোশাল মিডিয়ায় ২.৫৯ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন রাঘব। যেখানে পাঞ্জাবের একাধিক সমস্যা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে রয়েছে, শ্রী নানকানা সাহিব করিডর, পাঞ্জাবের কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য, ক্যানসার ট্রেন, বায়ু দূষণ, জল সমস্যা-সহ আরও নানা ইস্যু। একইসঙ্গে রাঘব লেখেন, 'পাঞ্জাব আমার জন্য কোনও ভাষণের বিষয় নয়। এটা আমার বাড়ি, আমার কর্তব্য, আমার মাটি এবং সর্বোপরি আমার আত্মা।'

এদিকে রাঘবের বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক অভিযোগে তুলেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি অভিযোগ করেন, রাঘব তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মোদির সমালোচনামূলক সমস্ত ভিডিও ডিলিট করেছেন। সোশাল মিডিয়ায় সৌরভ লেখেন, 'কিছু লোকজনের পরামর্শে আমি রাঘবের টাইমলাইনে বিজেপি ও মোদি লিখে সার্চ করি। তবে সেখানে কোনও সমালোচনামূলক ভিডিও আমি দেখিনি। যার অর্থ উনি সোশাল মিডিয়া থেকে সমস্ত সমস্ত সমালোচনামূলক ভিডিও মুছে দিয়েছেন। এখন সেখানে মাত্র ২টি পোস্ট। সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাসূচক।'

রাঘব লেখেন, 'পাঞ্জাব আমার জন্য কোনও ভাষণের বিষয় নয়। এটা আমার বাড়ি, আমার কর্তব্য, আমার মাটি এবং সর্বোপরি আমার আত্মা।'

উল্লেখ্য, দলের সঙ্গে সংঘাতের জেরে রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে আম আদমি পার্টি। শুধু তাই নয়, রাজ্যসভায় একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক মিত্তলকে। শুধু তাই নয়, আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সময়ও দেওয়া হবে না চাড্ডাকে। আপের অভিযোগ, বিজেপির ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান রাঘব। যদিও শুক্রবার পালটা সংসদে মানুষের স্বার্থে নিজের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। অভিযোগ করেন, "আমি সংসদে মানুষের সমস্যা নিয়ে মুখ খুলেছি। তাই চুপ করানো হচ্ছে আমাকে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement