shono
Advertisement
West Bengal Assembly Election

'বাঘিনী মমতা', SIR নিয়ে বিজেপিকে তোপ দেগে তৃণমূলের জয়গান গাইলেন অসুস্থ নাফিসা আলি

এক্স হ্যান্ডেল পোস্টে দূর থেকেই বাংলার শাসকদলকে সমর্থন জানিয়েছেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 06:24 PM Apr 05, 2026Updated: 06:24 PM Apr 05, 2026

গত প্রায় ৮ বছর ধরে ক্যানসারের মতো কঠিন ব্যাধির সঙ্গে লড়াই করছেন। তাতে শরীর ভাঙতে পারে, মনোবল বিন্দুমাত্র কমেনি। আর সেটাই সবচেয়ে বড় শক্তি সত্তর ছুঁইছুঁই বলিউড অভিনেত্রী নাফিসা আলির। অপারেশন আসন্ন। কিন্তু তার আগে ঠিক নিজের রাজনৈতিক সমর্থন জানিয়ে বাংলার 'বাঘিনী' মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের জয়গান গাইলেন অসুস্থ অভিনেত্রী। রবিবার এক্স হ্যান্ডল পোস্টে তিনি এনিয়ে একটি বার্তা লিখেছেন। এসআইআর নিয়ে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করে তাঁর দাবি, 'আমি তৃণমূলের শক্তি আর সংগ্রামে বিশ্বাসী।'

Advertisement

রবিবার এক্স হ্যান্ডল পোস্টে নাফিসা আলি লিখেছেন, 'বাংলার নির্বাচনে এবার আমি অংশ নিতে পারছি না। আগামিকাল আমার ক্যানসারের সার্জারি হবে। আমি তৃণমূলের জয়ের জন্য প্রার্থনা করছি। কারণ, বিজেপি এসআইআরের নামে লাখো মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং তার জন্য নির্বাচন কমিশনকে দায় স্বীকার করতে হবে।

বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বলিউডের প্রবীণা অভিনেত্রীর বেশ ভালো সখ্য বরাবর। বিজেপি বিরোধিতায় নিজের মতামত রাখতে কখনও পিছপা হননি তিনি। বছর পাঁচেক আগে গোয়ায় তৃণমূল যখন লড়াইয়ে নেমেছিল, সেসময় বাংলার শাসকদলকে সমর্থন জানিয়েছিলেন নাফিসা আলি। এই গুঞ্জনও উঠেছিল যে তিনি নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। সেসব জল্পনা অবশ্য সত্যি হয়নি। তবে প্রতিবারই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বার্তা দেন। এবারও ব্যতিক্রম হল না।

রবিবার এক্স হ্যান্ডল পোস্টে নাফিসা আলি লিখেছেন, 'বাংলার নির্বাচনে এবার আমি অংশ নিতে পারছি না। আগামিকাল আমার ক্যানসারের সার্জারি হবে। আমি তৃণমূলের জয়ের জন্য প্রার্থনা করছি। কারণ, বিজেপি এসআইআরের নামে লাখো মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং তার জন্য নির্বাচন কমিশনকে দায় স্বীকার করতে হবে। আমি মাথা উঁচু করে বাংলার বাঘিনীর উপর আস্থা রাখি।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সুর চড়ানো নতুন নয়। কেন্দ্রীয় মন্ত্রী থাকার সুবাদে জাতীয় স্তরে রাজনৈতিক দলমত নির্বিশেষে তাঁর সঙ্গে সকলের অতি মধুর সম্পর্ক। সম্প্রতি যেভাবে বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল সুপ্রিমো বিভিন্ন জনবিরোধী ইস্যুতে যেভাবে সংগ্রাম করে চলেছেন, তাতে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement