shono
Advertisement
Cockroach Janta Party

‘সুপ্রিম’ মন্তব্য নিয়ে ‘ব্যবসা’! ‘আরশোলা’র বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে মামলা শীর্ষ আদালতে

গত শনিবার এক আইনজীবী এই ইস্যুটির সঙ্গে সম্পর্কিত একটি আবেদনের জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। সেদিন 'ককরোচ জনতা পার্টি'-কে নিয়ে বিতর্কে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন "বিষয়টি এত আবেগ দিয়ে নেবেন না।" আর তার একদিনের মাথায় নেটপাড়ায় ঝড় তোলা 'আরশোলা' আন্দোলনে সিবিআই তদন্তের দাবিতে জল গড়াল সুপ্রিম কোর্টে।
Published By: Subhodeep MullickPosted: 02:52 PM May 26, 2026Updated: 02:52 PM May 26, 2026

সমাজমাধ্যমে সাড়া জাগানো ব্যঙ্গাত্মক আন্দোলন 'ককরোচ জনতা পার্টি'-র কার্যকলাপে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের মন্তব্য নিয়ে 'ব্যবসা' করার গুরুতর অভিযোগ তুলে সোমবার একটি জনস্বার্থ মামলাটি দায়ের হয়। পাশাপাশি, দেশজুড়ে ভুয়ো ডিগ্রিধারী আইনজীবীদের দৌরাত্ম্য রুখতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী আইনজীবী। তিনি তাঁর আবেদনে কেন্দ্রীয় সরকার, তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, বার কাউন্সিল এবং সিবিআই-কে পক্ষ করেছেন।

Advertisement

গত শনিবার এক আইনজীবী এই ইস্যুটির সঙ্গে সম্পর্কিত একটি আবেদনের জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। সেদিন 'ককরোচ জনতা পার্টি'-কে নিয়ে বিতর্কে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন "বিষয়টি এত আবেগ দিয়ে নেবেন না।" আর তার একদিনের মাথায় নেটপাড়ায় ঝড় তোলা 'আরশোলা' আন্দোলনে সিবিআই তদন্তের দাবিতে জল গড়াল সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজা চৌধুরি নামে এক আইনজীবী আবেদনটি করেছেন। তাঁর অভিযোগ, ভুয়ো আইনজীবী এবং জাল আইন ডিগ্রির রমরমা দেশের বিচারব্যবস্থার মান নষ্ট করছে। অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত হোক।

আদালতকক্ষে বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ বা মন্তব্যকে সমাজমাধ্যমে যেভাবে লোগো, ট্রেডমার্ক এবং 'মনিটাইজেশন' অর্থাৎ টাকা উপার্জনের উদ্দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ চেয়েছেন চিনি। আবেদনে ফ্রাঞ্জ কাফকার 'দ্য মেটামরফোসিস' উপন্যাসের উদাহরণ টেনে বলা হয়েছে, বিচারব্যবস্থা আমলাতান্ত্রিক বা রাজনীতিতে ক্ষোভ জানাতে 'জঙ্গলরাজ', 'ওয়াচডগ' বা 'আরশোলা'-র মতো রূপক ব্যবহার নতুন নয়। তবে তাকে ডিজিটাল মাধ্যমে পণ্যে রূপান্তর আইনবিরুদ্ধ। আবেদনে বলা হয়েছে, এটা সুস্থ সমালোচনা বা বাকস্বাধীনতার উপরে আঘাত নয়, আদালতের গরিমাকে সস্তা উপহাসে পরিণত করার সংগঠিত চেষ্টা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement