shono
Advertisement
PM Modi

বঙ্গভোটের আবহে মোদির মুখে ফের কালী নাম, নবরাত্রির সপ্তমীতে শ্যামাসঙ্গীত পোস্ট প্রধানমন্ত্রীর

WB Assembly Election 2026: 'কালী কালী বল রসনা' গান পোস্ট করে তিনি লিখেছেন, 'মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।'
Published By: Subhankar PatraPosted: 02:35 PM Mar 25, 2026Updated: 04:28 PM Mar 25, 2026

প্রধানমন্ত্রী মোদির মুখে ফের কালী নাম। রামনবমীর সপ্তমীতে মা কালীর 'শরণাপন্ন' হলেন মোদি। শ্যামাসঙ্গীত নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। 'কালী কালী বল রসনা' গান পোস্ট করে তিনি লিখেছেন, 'মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।' 

Advertisement

আজ, বুধবার নবরাত্রির সপ্তমী। এদিন নবম মহাবিদ্যার সপ্তমদেবী মা কালরাত্রি পূজিত হন।এদিন দু'টি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রথম পোস্টে তিনি মা কালরাত্রির রূপের বর্ণনার একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'মা কালরাত্রিকে প্রণাম! তাঁর আশীর্বাদ সকলের জীবনে সাহস নিয়ে আসুক। সংকল্প ও সাফল্যে পথ সমৃদ্ধ করুক।'  তারপরই কালী কালী বল রসনা' শ্যামাসঙ্গীত পোস্ট করেন তিনি।

বঙ্গের দুয়ারে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। তার আগে বাংলায় এসে মোদির মুখে অনেকবার কালী নাম শোনা গিয়েছিল। সম্প্রতি ব্রিগেডে তাঁর সভার মঞ্চ বানানো হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে আদলে। তাতেই বোঝা যায়, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের করা বহিরাগত তমকা ঝেড়ে ফেলতে 'ব্যস্ত' বিজেপি। এতদিন শুধু 'জয় শ্রী রাম' স্লোগান দিতে দেখা গিয়েছে বিজেপির উচ্চ নেতৃত্বকে। কিন্তু ইদানিং কালে বারবার মা কালীর শরনাপন্ন হতে দেখা গিয়েছে মোদিকে। এবার আরও একবার মা কালরাত্রির পুজোয় মা কালীর নাম করলেন মোদি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement