shono
Advertisement
LPG ATM

লাইনের ঝঞ্ঝাট নেই, টাকা দিলেই মিলছে সিলিন্ডার, হরিয়ানায় এলিপিজি এটিএম!

ইরান যুদ্ধের জেরে বিশ্ব জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধ। দেশে গ্যাসের সংকট ঊর্ধ্বমুখী। উদ্বেগে ভুগছে আমজনতা। এমন সময় হরিয়ানায় মেঘ না চাইতে জল!
Published By: Kishore GhoshPosted: 02:35 PM Mar 25, 2026Updated: 04:03 PM Mar 25, 2026

ইরান যুদ্ধের জেরে বিশ্ব জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধ। দেশে গ্যাসের সংকট ঊর্ধ্বমুখী। উদ্বেগে ভুগছে আমজনতা। এমন সময় বিজেপিশাসিত হরিয়ানায় মেঘ না চাইতে জল! সেখানে এলিপিজি এটিএম (LPG ATM) চালু করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। যেখানে থাকছে না লাইনের ঝঞ্ঝাট। ফেলো কড়ি মাখো তেল ব্যবস্থা, অর্থাৎ কিনা টাকা দিলেই স্বয়ংক্রিয় ভাব মিলবে সিলিন্ডার।

Advertisement

কীভাবে কাজ করে এই এটিএম?

হরিয়ানার গুরুগ্রামে ব্যাঙ্কের এটিএমের কায়দাতেই চালু হয়েছে অভিনব এই পরিষেবা। সোহনা এলাকায় সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির সেক্টর ৩৩-এ পাইলট প্রজেক্ট হিসাবে এটিএম বসানো হয়েছে। মেসিনের ডিজিটাল ডিসপ্লেতে প্রথমে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিতে হবে। সেই নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই করা হবে। এর পর গ্রাহককে খালি সিলিন্ডার এটিএমে ঢোকাতে হবে। অনলাইনে টাকা মিটিয়ে দিতেই ভর্তি একটি সিলিন্ডার মেশিন থেকে বেরিয়ে আসবে।

তবে এলপিজি এটিএম-এ ১৪ কেজির সিলিন্ডার মিলছে না। এখানে পাওয়া যাচ্ছে ১০ কেজির সিলিন্ডার। সাধারণত সিলিন্ডারগুলি ধাতব হয়ে থাকে। এগুলি ফাইবারের তৈরি ফলে ওজনও অনেকটাই হালকা। ২৪ ঘণ্টা এই এটিএম খোলা থাকবে। দুই থেকে তিন মিনিটের মধ্যে ভর্তি সিলিন্ডার পাওয়া যাবে বলে দাবি। দেশজুড়ে যখন গ্যাস নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে গ্রাহকরা। কারণ বহু ক্ষেত্রে টাকা দিয়ে, দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement