shono
Advertisement
Assembly Elections 2026

নীতি নির্ধারণের চেয়ে জরুরি ভোটপ্রচার! পাঁচ রাজ্যের নির্বাচনের আগে স্থগিত হচ্ছে সংসদ অধিবেশন

মহিলা সংরক্ষণ আইন সংশোধন নিয়ে আপাতত পিছু হটছে কেন্দ্র সরকার। ভোটমুখী রাজ্যগুলির রাজনৈতিক পরিস্থিতির মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 01:49 PM Mar 25, 2026Updated: 03:03 PM Mar 25, 2026

মহিলা সংরক্ষণ আইন সংশোধন নিয়ে আপাতত পিছু হটছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, বিরোধী দলগুলির জোরালো আপত্তি এবং ভোটমুখী রাজ্যগুলির রাজনৈতিক পরিস্থিতির মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং চলতি সপ্তাহেই সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়ার ভাবনা চলছে সরকারের অন্দরে।

Advertisement

সূত্রের খবর, এমনিতে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার কথা ২ এপ্রিল। কিন্তু ভোটের জন্য অধিকাংশ বড় নেতা প্রচারে ব্যস্ত। তাছাড়া ভোটমুখী রাজ্যগুলির সাংসদরাও অধিবেশনে যোগ দিচ্ছেন না। সবাই প্রচারে ব্যস্ত। আগামী সপ্তাহ থেকে বিজেপির শীর্ষ নেতারাও রাজ্যে রাজ্যে প্রচারে যাবেন। তাই সংসদের অধিবেশন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে সংসদ অধিবেশন পুরোপুরি শেষ হিসাবে ঘোষণা করা হবে না। বরং স্থগিত করা হতে পারে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর মে মাসে আবার কয়েক দিনের জন্য সংসদ অধিবেশন ডাকা হতে পারে। সেই সময়েই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংশোধনী বিল আনা হতে পারে, এমন সম্ভাবনাই প্রবল।

সংসদ অধিবেশন পুরোপুরি শেষ হিসাবে ঘোষণা করা হবে না। বরং স্থগিত করা হতে পারে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর মে মাসে আবার কয়েক দিনের জন্য সংসদ অধিবেশন ডাকা হতে পারে।

২০২৩ সালে সংসদে পাস হওয়া মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে সংশোধনী বিল আনার প্রস্তুতি শুরু করেছিল সরকারপক্ষ। কিন্তু বিরোধী শিবিরের একাংশ দাবি জানায়, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বড় সাংবিধানিক সংশোধন আনা রাজনৈতিকভাবে সঠিক নয়। বিশেষ করে ভোটমুখী রাজ্যগুলির একাধিক সাংসদ এই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন বলেই সূত্রের দাবি। এ প্রসঙ্গে বিরোধী দলগুলির বক্তব্য, এই বিল নিয়ে তাড়াহুড়ো না করে সর্বদলীয় আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা উচিত। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে সংঘাত এড়াতেই আপাতত পিছিয়ে গেল কেন্দ্র সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement