shono
Advertisement
PM Modi

'প্রশ্নফাঁস মাফিয়ারা কেউ ছাড় পাবে না', বিল পাশের পরই ইনস্টাগ্রামে কড়া হুঁশিয়ারি মোদির

বুধবার এই বিল নিয়ে আলোচনার সময়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা।
Published By: Biswadip DeyPosted: 11:19 PM Jul 30, 2026Updated: 12:00 AM Jul 31, 2026

বুধবারই লোকসভায় পাশ হয়ে গিয়েছে পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল। প্রশ্নফাঁস-বিরোধী বিলটি পাশ হওয়ার পরদিন, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মোদি বলেন, প্রশ্নফাঁস চক্রকে এবার আর রেহাই পাবে না।

Advertisement

এদিন মোদিকে বলতে শোনা গিয়েছে, ''দশকের পর দশক ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলিকে প্রশ্নফাঁসের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। আমরা ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ করেছি। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ কিংবা বিভিন্ন রাজ্যের পরামর্শ বিবেচনা করা— সব মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।'' পাশাপাশি প্রধানমন্ত্রী দাবি করেন, কেন্দ্র ও রাজ্য— উভয় স্তরেই শিক্ষাব্যবস্থায় সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। তিনি পরীক্ষায় জালিয়াতি রুখতে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের উপরও জোর দেন। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ''প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়া— যারা দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনওভাবেই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে।''

বুধবার এই বিল নিয়ে আলোচনার সময়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, দিল্লিতে প্রতিবাদরত পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু এদিন লোকসভায় উপস্থিতই ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুলের এহেন মন্তব্যের পরই লোকসভায় ভোটাভুটি শুরু হয়। ধ্বনি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই বিরোধীরা ওয়াকআউট করেন। শেষ পর্যন্ত বিল পাশ হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তা পেশ হবে রাজ্যসভায়।

কয়েকদিন আগেই মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়ে দেড় কোটি! কমেন্ট ১৩ লক্ষের চেয়েও বেশি। পরের দিনই ফের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেখানে তরুণ ‘বন্ধু’দের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, “আপনাদের ধন্যবাদ। গতকাল রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। ভিডিওটিতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement