shono
Advertisement

'সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি', জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন মোদি

রাহুল গান্ধীকে এক্স হ্যান্ডেল জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
Published By: Kishore GhoshPosted: 10:42 AM Jun 19, 2026Updated: 11:05 AM Jun 19, 2026

আজ, ১৯ জুন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন। কংগ্রেস নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলের অতি সংক্ষিপ্ত পোস্টে রাহুল গান্ধীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করলেন মোদি।

Advertisement

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, "লোকসভায় বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।" প্রধানমন্ত্রী ছাড়াও দেশজুড়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও রাহুলকে জন্মদিনের বার্তা দিচ্ছেন। এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, "জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা রাহুল গান্ধীজি। আপনার সুস্বাস্থ্য, খুশি এবং প্রতিটি প্রচেষ্টায় ধারাবাহিক সাফল্য কামনা করি। এভাবেই উজ্জ্বল উপস্থিতি বজায় রাখুন।"

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সন্তান রাহুল গান্ধীর জন্ম ১৯৭০ সালে। সেই হিসাবে ৫৬ বছর বয়স হল কংগ্রেস নেতার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন গোটা দেশের কংগ্রেস নেতা ও সমর্থকেরা। অন্য সর্বভারতীয় এবং আঞ্চলিক দলের নেতারাও শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন রাহুলকে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement