shono
Advertisement
Jamai Sasthi 2026

শুধু শাড়ি নয়, জামাইষষ্ঠীতে রীতি মেনে শাশুড়িকে দিন এই উপহার, খুশি হবে গোটা পরিবার

শাস্ত্র বলছে, জামাইয়ের তরফ থেকেও শাশুড়ির জন্য বিশেষ উপহারের ডালি থাকা অত্যন্ত শুভ। কিন্তু কী দেবেন? শাশুড়িমার জন্য উপহার বাছাইয়ের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা খুব জরুরি। শুধু প্রয়োজন নয়, শাস্ত্রমতে ঠিক কী দিলে জামাই-শাশুড়ির স্নেহের বাঁধন আরও দৃঢ় হবে তা জানেন কি?
Published By: Buddhadeb HalderPosted: 02:59 PM Jun 19, 2026Updated: 02:59 PM Jun 19, 2026

মেয়ে-জামাইয়ের আবদার আর ভূরিভোজের চিরাচরিত সমীকরণ তো আছেই। কিন্তু জামাইষষ্ঠীর আসল গুরুত্ব শাশুড়ি-জামাইয়ের সেই চিরায়ত স্নেহের বন্ধনে। আগামীকাল ২০ জুন ২০২৬, শনিবার জামাইষষ্ঠী। বিভিন্ন আচার পালনের মাধ্যমে উৎসবটি পালিত হয়। ষষ্ঠীর সকালে জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে শাশুড়ি মা যখন তাঁর দীর্ঘায়ু কামনা করেন, তখন থেকেই শুরু হয় উৎসবের প্রকৃত আমেজ। আর এই বিশেষ দিনটিতে শুধু জামাই একা উপহার পাবেন কেন? শাস্ত্র বলছে, জামাইয়ের তরফ থেকেও শাশুড়ির জন্য বিশেষ উপহারের ডালি থাকা অত্যন্ত শুভ। কিন্তু কী দেবেন? শাশুড়িমার জন্য উপহার বাছাইয়ের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা খুব জরুরি। শুধু প্রয়োজন নয়, শাস্ত্রমতে ঠিক কী দিলে জামাই-শাশুড়ির স্নেহের বাঁধন আরও দৃঢ় হবে তা জানেন কি?

Advertisement

ফাইল ছবি

  • সংসারের কেন্দ্রবিন্দু হল রান্নাঘর। জামাইষষ্ঠীতে শাশুড়ি মায়ের রান্নার ঝক্কি কমাতে আধুনিক বৈদ্যুতিন সরঞ্জাম দিতে পারেন। এয়ারফ্রায়ার, মাইক্রোওয়েভ ওভেন কিংবা মিক্সার গ্রাইন্ডার উপহার হিসেবে দারুণ। শাস্ত্র মতেও এগুলি অত্যন্ত শুভ। এ ছাড়া সুন্দর ডিনার সেট বা মশলা রাখার সৌখিন কৌটোও দেওয়া যেতে পারে।
  • আপনার শাশুড়ি মা কি বই পড়তে ভীষণ ভালোবাসেন? তাহলে জামাইষষ্ঠীতে তাঁর প্রিয় লেখকের বইয়ের সেট উপহার দিন। যে ধরনের বই তিনি পড়তে ভালোবাসেন, সেই বই বইপাড়া থেকে জোগাড় করে নিয়ে উপহার দিন। এতে শুধু যে তিনি খুশি হবেন তা নয়, বরং তাঁর বই পড়ার অভ্যাসকেও কিছুটা উৎসাহিত করা যাবে।

প্রতীকী ছবি

  • ঘর গুছিয়ে রাখতে ভালোবাসেন না এমন মানুষ কমই আছেন। শাশুড়ি মায়ের ঘরের সৌন্দর্য বাড়াতে দিতে পারেন ওয়াল হ্যাঙ্গিং বা সুন্দর কোনও ইনডোর প্ল্যান্ট। টবে সাজানো বাহারি পাতার গাছ কিংবা ফুলের গাছ তাঁর মুখে নিমেষেই হাসি ফুটিয়ে তুলবে। ঘরের এক কোণে ঠাকুরের মূর্তি বা সুন্দর ছবিও দেওয়া যেতে পারে।
  • শাশুড়ি মা গান শুনতে ভালোবাসলে, একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার তাঁর হাতে দিন। দারুণ খুশি হবেন তিনি। রান্না করতে করতে কিংবা অবসরে নিজের মনেই তিনি শুনে নিতে পারবেন পছন্দের গান। আর যদি তাঁর সুগার বা কোলেস্টেরলের সমস্যা থাকে, তবে স্বাস্থ্যের কথা ভেবে একটি এয়ার ফ্রায়ার উপহার দিন। নামমাত্র তেলে তৈরি সুস্বাদু খাবার তাঁর শরীরও ভালো রাখবে বইকি!
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement