shono
Advertisement

Breaking News

পাল্টাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানার নাম?

জানেন নতুন ঠিকানার নাম? বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির সুপারিশ... The post পাল্টাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানার নাম? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 PM Sep 20, 2016Updated: 04:13 PM Sep 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘৭, রেস কোর্স রোড’৷ ৩৬ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গৃহপ্রবেশ করেছিলেন এই ঠিকানায়৷ তারপর যমুনার তীরের এই ১২ একরের পঞ্চবটীর বহু বসন্ত কেটেছে কখনও প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে, তো কখনও তাঁর কার্যালয় হিসেবে৷

Advertisement

দেশের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি বেছে নিয়েছেন পাশের বাসভবনটি৷ ৭, রেস কোর্স রোডের পঞ্চবটী ঠিকানা হয়েছে তাঁর অফিসের (PMO)৷ কিন্তু, সব ঠিক থাকলে বদলাতে চলেছে এই ঠিকানা৷

না, প্রধানমন্ত্রীর অফিস কোথাও স্থানান্তরিত হচ্ছে না৷ যেটা শোনা যাচ্ছে তা হল, ‘৭, রেস কোর্স রোডে’র নাম বদলাতে চলেছে অদূর ভবিষ্যতে৷ ঐতিহ্যবাহী এই রাস্তার নাম নিয়ে আপত্তি তুলেছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি৷ তাঁর মতে, এই নাম ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না৷ তাই নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিলের সদস্য হিসেবে নাগরিক সমিতির পরের বৈঠকে এই রাস্তার নাম পরিবর্তনের সুপারিশ করতে চলেছেন তিনি৷

রাস্তার জন্য নতুন একটি নামও সুপারিশ করেছেন বিজেপি সাংসদ৷ তাঁর মতে পার্টির আইকন দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে  ‘৭, রেস কোর্স রোডে’র নাম হোক ‘৭, একাত্মা মার্গ’৷ এতে দেশের ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে বলেই মনে করেন তিনি৷

The post পাল্টাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানার নাম? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement