shono
Advertisement
BPCL

বিশ্বজুড়ে তীব্র শক্তি সংকট, বিপিসিএল-এর মানবসম্পদ বিভাগে বড় রদবদল

যুদ্ধ পরিস্থিতিতে তীব্র হচ্ছে বিশ্বজোড়া শক্তি সংকট। এমন এক অগ্নিগর্ভ সময়ে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) তাদের অন্দরে এক বড়সড় রদবদল ঘটাল।
Published By: Buddhadeb HalderPosted: 08:31 PM May 29, 2026Updated: 08:31 PM May 29, 2026

যুদ্ধ পরিস্থিতিতে তীব্র হচ্ছে বিশ্বজোড়া শক্তি সংকট। এমন এক অগ্নিগর্ভ সময়ে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) তাদের অন্দরে এক বড়সড় রদবদল ঘটাল। সংস্থার মানবসম্পদ বিভাগের ডিরেক্টর (ডিরেক্টর এইচআর) পদে এলেন পুষ্প কুমার নায়ার। ২৯ মে, শুক্রবার তিনি এই নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

Advertisement

ফরচুন গ্লোবাল ৫০০ তালিকার অন্যতম শীর্ষ নাম বিপিসিএল। এই মহারত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার চালিকাশক্তিই হল তার মানবসম্পদ। নায়ারের কাঁধে এখন সেই গুরুদায়িত্ব। কর্মজীবনে বিপিসিএল-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। রিটেল, লুব্রিকেন্টস এবং মানবসম্পদ উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রেই তিনি দক্ষতার ছাপ রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে নানা বাণিজ্যিক বিভাগে সফল নেতৃত্ব দিয়েছেন। একসময় ডেপুটেশনে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডেও কাজ করেছেন তিনি। জ্বালানি খুচরো বিক্রি এবং লুব্রিকেন্টস বিপণনে তাঁর জুড়ি মেলা ভার। গ্রাহক পরিষেবার আধুনিকীকরণ ও ব্যবসার প্রসারে তাঁর ভূমিকা ছিল অনবদ্য।

এর আগে নায়ার বিপিসিএল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআরডি) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে প্রতিভা অন্বেষণ, প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশ এবং লিডারশিপ তৈরিতে তিনি মূল ভূমিকা নেন। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে হিউম্যান রিসোর্স বা এইচআর অ্যানালিটিক্স এবং এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেন সংস্থায়। তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর এই পদক্ষেপ বিপিসিএল-কে আরও আধুনিক করেছে।

ভারসাম্যপূর্ণ নেতৃত্ব, প্রখর শেখার ইচ্ছা এবং কাজের প্রতি গভীর নিষ্ঠাই পুষ্প কুমার নায়ারের প্রধান ইউএসপি। সেন্ট্রাল ইউপি গ্যাস লিমিটেড এবং সবরমতী গ্যাস লিমিটেডের বোর্ড মেম্বার হিসেবে তিনি আগেই কাজ করেছেন। বর্তমানে তিনি অরুণাচল গ্যাস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান পদের দায়িত্বও সামলাচ্ছেন। এই অভিজ্ঞ ও দূরদর্শী নেতার হাত ধরে বিশ্বজনীন সংকটের বাজারেও বিপিসিএল এক নতুন দিশা পাবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার