shono
Advertisement
NEET paper leak

'জনতার ইস্যু'তে সুর চড়িয়ে প্রশ্নফাঁসে নীরব! 'প্রশ্ন তোলা আমার কাজ নয়', কটাক্ষের জবাব রাঘবের

আপের সাংসদ থাকাকালীন জনতার নানা সমস্য নিয়ে সংসদে সরব হয়েছেন রাঘব। মোবাইল সংস্থাগুলির ট্যারিফ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন কেন প্রশ্ন তোলা থেকে গিগ কর্মীদের পাশে দাঁড়ানো, পিতৃত্বকালীন ছুটির মতো নানা ইস্যুতে মুখ খুলেছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 10:43 AM Jul 31, 2026Updated: 10:52 AM Jul 31, 2026

আপের সাংসদ থাকাকালীন জনতার নানা সমস্য নিয়ে সংসদে সরব হয়েছেন। মোবাইল সংস্থাগুলির ট্যারিফ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন কেন প্রশ্ন তোলা থেকে গিগ কর্মীদের পাশে দাঁড়ানো, পিতৃত্বকালীন ছুটির মতো নানা ইস্যুতে মুখ খুলেছেন। কিন্তু প্রশ্নফাঁস ইস্যুতে একেবারে চুপ বিজেপিতে যোগ দেওয়া রাঘব চাড্ডা। এই নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। একাধিক বিজেপি সাংসদ আলোচনা করেছেন এই নিয়ে। কিন্তু রাঘব চুপ কেন? অবশেষে নীরবতার কারণ জানিয়েছেন রাজ্যসভা সাংসদ নিজেই।

Advertisement

আপের সাংসদ থাকাকালীন শেষদিকে নানা ইস্যুতে সুর চড়াতে দেখা যেত রাঘবকে। গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন। যেভাবে ২৮ দিনের প্ল্যান বানিয়ে ১২ মাসে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হয়, সেগুলি আসলে বড়সড় আর্থিক প্রতারণা বলে অভিযোগ আনেন রাঘব। ফলে প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে প্রশ্নফাঁসকে 'ঘোর পাপ' বলে নিন্দা করেছেন সেখানে রাঘব চুপ কেন? জনতার ইস্যু নিয়ে মুখ খুলছেন না কেন?

নিজের অবস্থান জানাতে অবশেষে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যসভা সাংসদ। বলেছেন, "আগে আমি বিরোধী ছিলাম। বিরোধী হিসাবে আমার কাজ প্রশ্ন তোলা, সেটাই করেছি। এখন ট্রেজারি বেঞ্চে বসি। এখন আমার কাজ প্রশ্ন তোলা নয়, সমস্যা সমাধান করা। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, যখন সমস্যার সমাধান খুঁজে পাব, সেদিনই সংসদে মুখ খুলব। আজ সেই দিন অবশেষে এল।" উল্লেখ্য, প্রশ্নফাঁস রুখতে পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল এনেছে কেন্দ্র। লোকসভায় পাশের পর রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। তখনই প্রথমবার প্রশ্নফাঁস নিয়ে মুখ খুলেছেন রাঘব। বিজেপি সাংসদ হিসাবেও এটাই তাঁর প্রথম ভাষণ। 

উল্লেখ্য, আপের পোস্টার বয় থেকে বিজেপি নেতা হয়েছেন রাঘব। তাঁর এহেন পরিবর্তন দেখে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন আমজনতা। রাঘবকে কটাক্ষ করে তৈরি হয়েছে বহু মিম। বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির মাথায় বসানো হয় তাঁকে। সেই নিয়েও ট্রোলড হয়েছেন রাঘব। নিট ইস্যুতে নীরব থাকা নিয়েও সমালোচিত হচ্ছিলেন। এবার যাবতীয় কটাক্ষের জবাব দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement