shono
Advertisement
Rajasthan

টেলিগ্রামে ভুয়ো প্রশ্নপত্র বিক্রি! দ্বিতীয়বার নিট পরীক্ষার তিনদিন আগে রাজস্থানে গ্রেপ্তার ছাত্র

নিজের পরিচয় গোপন রাখতে আমেরিকার ভিপিএন ও প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করেন অভিযুক্ত।
Published By: Kishore GhoshPosted: 03:50 PM Jun 19, 2026Updated: 06:46 PM Jun 19, 2026

নিট প্রশ্নফাঁসের জেরে টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন করে ২১ জুন পরীক্ষা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই 'পেপার মাফিয়া' নামের একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ভুয়ো প্রশ্নপত্র বিক্রির অভিযোগে রাজস্থানের ভিলওয়ারা থেকে ১৯ বছর বয়সি ছাত্র আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

দ্বিতীয়বার পরীক্ষার তিনদিন আগে এই গ্রেপ্তারি নতুন করে অস্বস্তি বাড়িয়েছে বলা বাহুল্য। দিল্লি পুলিশ রাজস্থান পুলিশকে খবর দেয়। সেই মতো শুক্রবার সকালে ভিলওয়ারার প্যাটেল নগর থেকে আটক করা হয় অভিযুক্ত ছাত্রকে।

তদন্তকারীরা জানিয়েছেন, নিজের পরিচয় গোপন রাখতে আমেরিকার ভিপিএন ও প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতেন আকাশ। পরীক্ষার্থীদের থেকে প্রতি প্রশ্নপত্রের জন্য চার হাজার টাকা করে নিতেন তিনি। দ্বিতীয়বার পরীক্ষার তিনদিন আগে এই গ্রেপ্তারি নতুন করে অস্বস্তি বাড়িয়েছে বলা বাহুল্য। দিল্লি পুলিশ রাজস্থান পুলিশকে খবর দেয়। সেই মতো শুক্রবার সকালে ভিলওয়ারার প্যাটেল নগর থেকে আটক করা হয় অভিযুক্ত ছাত্রকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে।

পুলিশ জানিয়েছে, আকাশের টেলিগ্রাম চ্যানেল 'পেপার মাফিয়া'র সদস্য সংখ্যা ৫২-তে পৌঁছে গিয়েছিল। সেখানে চার হাজার টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করতেন তিনি। কিউআর কোডের মাধ্যমে অনলাইনে টাকা নিতেন তিনি। আকাশ চৌধুরী নিজেও জয়পুরে থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছিলেন। পাশাপাশি নিটের ভুয়ো প্রশ্নপত্র বিক্রি করে আয় করছিলেন। পুলিশ আকাশের কাছ থেকে একটি মোবাইল ফোন, নিটের পাঠ্যপুস্তক-সহ বেশকিছু তথ্যপ্রমাণ উদ্ধার করেছে। এছাড়াও তাঁর ব্যাঙ্ক লেনদেন, ডিজিটাল যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই কাজে সে একাই ছিল, নাকি এর সঙ্গে বৃহত্তর প্রতারণা চক্রের যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement