shono
Advertisement

Breaking News

জানেন, কেন এই অফিসের কর্মীরা মাথায় হেলমেট পরে কাজ করেন?

ব্যাপারটা কী! The post জানেন, কেন এই অফিসের কর্মীরা মাথায় হেলমেট পরে কাজ করেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Jul 15, 2017Updated: 10:28 AM Jul 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অফিসে ঢুকেই যদি দেখেন ভিতরের সমস্ত কর্মীরা মাথায় হেলমেট পরে কাজ করছেন, নিঃসন্দেহে হকচকিয়ে উঠবেন। অবাক হয়ে যাওয়ার মতোই বিষয়। দেখে হাসিও পেতে পারেন। কিন্তু ব্যাপারটা একেবারেই হাসির নয়। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করে চলেছেন এই কর্মীরা।

Advertisement

এ ছবি বিহারের পূর্ব চম্পারণের একটি সরকারি বিল্ডিংয়ের কর্মীদের। প্রতিদিন হেলমেট মাথায় দিয়ে কাজ করাই এখন অভ্যাসে পরিণত হয়েছে এখানকার কর্মীদের। কারণ একটাই। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বিল্ডিংয়ের ছাদ। গত বছরই বিল্ডিংটিকে বিপদজনক বলে ঘোষণা করেছিল বিহার সরকার। তা সত্ত্বেও মেরামতির কোনও নামগন্ধ নেই। কিন্তু পেটের জ্বালা যে বড় দায়। তাই মাথা বাঁচাতে নিজেরাই উপায় বের করে নিয়েছেন কর্মীরা। শুধু কর্মীরাই নন, স্থানীয়রাও এখন বিষয়টির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই এই সরকারি অফিসে ঢুকলে তাঁরাও মাথা ঢেকেই আসেন।

[নিউ ইয়র্কে অনুষ্কার সঙ্গে এই জিনিসও কিনতে বেরলেন বিরাট!]

অফিসের জমি রক্ষণাবেক্ষণ বিভাগের দুই কর্মী লালান ও পারভেজ আহমেদ জানান, “বিল্ডিংটি বেশ পুরনো। এর দেওয়াল আর ছাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। বৃষ্টি পড়লে এর ছাদের ফাটল দিয়ে জল পড়ে। যে কোনও সময় ছাদ ভেঙে পড়তে পার। বছর ঘুরে গিয়েছে, কিন্তু বিল্ডিং সারাই হয়নি। এর আগে সিলিংয়ের চাঁই ভেঙে পড়ে অনেকে আহতও হয়েছেন। কিন্তু দিনের পর দিন তো আর অফিস কামাই করা সম্ভব নয়। তাই হেলমেট মাথায় দিয়েই কাজে আসার সিদ্ধান্ত নিয়েছি।” তাঁদের কথা থেকেই স্পষ্ট, রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন তাঁরা।

কর্মীদের আশা, শীঘ্রই বিল্ডিং মেরামত করা হবে। অথবা অন্য কোনও বিল্ডিংয়ে তাঁদের জন্য অফিসের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেসব কবে হবে বা আদৌ হবে কিনা, হেলমেট মাথা থেকে কবে নামবে, এসব উত্তর সত্যিই নেই বিহারের কর্মীদের কাছে।

[এবার টাকা লেনদেনের ক্ষেত্রে এই চার্জগুলি কমিয়ে দিচ্ছে SBI]

The post জানেন, কেন এই অফিসের কর্মীরা মাথায় হেলমেট পরে কাজ করেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement