shono
Advertisement

তিরুপতিতে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, চার বিদেশি-সহ মৃত ৫

আহত হয়েছেন আরও ৬ জন। The post তিরুপতিতে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, চার বিদেশি-সহ মৃত ৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Aug 05, 2017Updated: 10:19 AM Aug 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসেছিলেন ভারতে ঘুরতে। এ দেশের সংস্কৃতিকে আপন করে নিতে। কিন্তু সেটাই আর সম্ভব হল না। শনিবার অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মারা গেলেন চারজন বিদেশি-সহ মোট ৫ জন। ঘটনাটি ঘটেছে চিত্তোর জেলার পুঙ্গানুরের গ্রিন ভ্যালি এডুকেশন ইনস্টিউটের কাছে। ঘটনায় আহত হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

 

জানা গিয়েছে, মৃত পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন স্পেনের বাসিন্দা। ভারতে এসেছিলেন ঘুরতে। এদিন পুত্তাপারতি থেকে পুদুচেরি যাচ্ছিলেন তাঁরা। কিন্তু তিরুপতি থেকে ১০০ কিলোমিটার দূরে সকাল ১০ টা নাগাদ হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। ওই পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার বিদেশি-সহ পাঁচজনের। আহত হন ৬ জন।

[উপরাষ্ট্রপতি নির্বাচনেও সংখ্যার দৌড়ে এগিয়ে বিজেপিই]

খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। গাড়িতে আটকে পড়া পর্যটকদের বের করে আনা হয়। আহতদের নিয়ে যাওয়া হয় মদনপল্লি সরকারি হাসপাতালে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলটি ঘুরে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনার পরই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। দুর্ঘটনায় স্প্যানিশ নাগরিকদের মৃত্যুর খবর জানানো হয়েছে বিদেশমন্ত্রককেও।

[পোকা মারতে গিয়ে বিল্ডিংয়েই আগুন, নষ্ট লক্ষ লক্ষ টাকার সম্পত্তি]

The post তিরুপতিতে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি, চার বিদেশি-সহ মৃত ৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার