shono
Advertisement

Breaking News

Mallikarjun Kharge

'দলিত' খাড়গে সভা করায় রামলীলা ময়দানে 'শুদ্ধিকরণ' রাম সেনার, বিজেপিকে বিঁধল কংগ্রেস

গেরুয়া শিবিরের অভিযোগ, খাড়গের সভা থেকে আপত্তিকর কিছু স্লোগান উঠেছিল। অন্য ধর্মের জয়ধ্বনি করা হয়েছিল।
Published By: Subhajit MandalPosted: 10:16 AM Aug 13, 2026Updated: 12:36 PM Aug 13, 2026

ভোটমুখী উত্তরাখণ্ডে সম্মুখসমরে কংগ্রেস-বিজেপি। কংগ্রেসের অভিযোগ, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) দলিত হওয়ায় তাঁর সভাস্থলে 'শুদ্ধিকরণ' করিয়েছে বিজেপির সঙ্গে যুক্ত হিন্দুত্ববাদীরা। বিজেপি অবশ্য সে অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করছে, খাড়গের সভা থেকে সনাতন ধর্মের অপমান করা হয়েছিল। তাই হিন্দুত্ববাদীরা প্রতিবাদ করেছেন।

Advertisement

বিতর্কের সূত্রপাত মল্লিকার্জুন খাড়গের সভা থেকে। দিন দুই আগে ভোটমুখী উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা ময়দানে সভা করেন কংগ্রেস সভাপতি। পরদিনই ওই সভাস্থলে রীতিমতো পুজো অর্চনা করে ওই সভাস্থলে শুদ্ধিকরণ করায় একটি হিন্দুত্ববাদী সংগঠন। রাম সেনা নামের ওই সংগঠনের শুদ্ধিকরণের ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় সরিয়ে পড়তেই আসরে নামে কংগ্রেস। তাঁদের দাবি, মল্লিকার্জুন খাড়গে দলিত হওয়ায় তাঁর সভাস্থল শুদ্ধিকরণ করছে বিজেপির সঙ্গে যুক্ত হিন্দুত্ববাদী সংগঠন।

উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গৌডিয়াল বলছেন, "এটাই বিজেপি এবং কংগ্রেসের আদর্শগত ফারাক। খাড়গে দলিত হওয়ায় এভাবে শুদ্ধিকরণ করা হল। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। গোটা দলিত সমাজকে অপমান।" প্রদেশ কংগ্রেস সভাপতির সাফ কথা, যারা এই ঘৃণ্য কাজটি করেছেন, তাঁরা সকলেই বিজেপির সঙ্গে যুক্ত। স্থানীয় পুলিশ সুপার কেন ব্যবস্থা নিলেন না, সে প্রশ্নও তুলছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি। কংগ্রেস অন্যান্য নেতারাও এই বিষয়টি নিয়ে সরব।

যদিও বিজেপি ওই হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের কথা স্পষ্টত অস্বীকার করেছে। গেরুয়া শিবির বলছে, শ্রীরাম সেনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। তবে গেরুয়া শিবিরের অভিযোগ, খাড়গের সভা থেকে আপত্তিকর কিছু স্লোগান উঠেছিল। অন্য ধর্মের জয়ধ্বনি করা হয়েছিল। রামলীলা ময়দান সনাতনীদের জন্য আবেগের জায়গা। সনাতনীরা ওই সব শ্লোগানে আঘাত পেয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement