প্রতিবাদ। বিরোধীদের আপত্তি। কোনওকিছুকেই পরোয়া নয়। দেশে জ্বালানি সংকট কাটাতে ইথানলের জ্বালানিতে আরও জোর দিচ্ছে কেন্দ্র। এতটাই যে আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
সূত্রের খবর, কেন্দ্র পেট্রোলিয়াম সংস্থাগুলির জন্য নয়া নিয়মের খসড়া তৈরি করেছে। তাতে বলা হয়েছে এবার থেকে গাড়ি চলবে ৮৫ শতাংশ ইথানল এবং মাত্র ১৫ শতাংশ পেট্রল মিশ্রিত জ্বালানিতে। ওই নয়া জ্বালানির নাম দেওয়া হয়েছে E85। সূত্রের খবর, সরকারের শীর্ষস্তরে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের পরীক্ষানিরীক্ষা শুরুও হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি।
সমস্যা হল E85 জ্বালানিতে গাড়ি চালাতে হলে ইঞ্জিনে বদল আনতে হবে। বর্তমানে বাজারে যে গাড়ি রয়েছে সেগুলি ওই বিশেষ জ্বালানিতে চালানো যাবে না। সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গাড়ি তৈরির সংস্থাগুলির সঙ্গেও ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তাদেরও কোনও আপত্তি নেই। কেন্দ্রের দাবি, ভিনদেশ থেকে আমদানি করা তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানলের জ্বালানি তৈরি করতে মরিয়া সরকার। মধ্য-প্রাচ্যে যুদ্ধের আবহে ইথানলের গুরুত্ব আরও বেশি করে অনুধাবন করতে পারছে মোদি সরকার। তবে এখনও থেকে চেষ্টা শুরু করলেও বাজারে E85 জ্বালানি চালু করতে আরও বছর দুয়েক সময় লেগে যেতে পারে।
সমস্যা হল E85 জ্বালানিতে গাড়ি চালাতে হলে ইঞ্জিনে বদল আনতে হবে। বর্তমানে বাজারে যে গাড়ি রয়েছে সেগুলি ওই বিশেষ জ্বালানিতে চালানো যাবে না। সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গাড়ি তৈরির সংস্থাগুলির সঙ্গেও ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তাদেরও কোনও আপত্তি নেই।
বেশ কয়েক বছর আগে দূষণ ও পেট্রোল আমদানির খরচ কমাতে ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। কেন্দ্রের যুক্তি ছিল, আখের ছিবড়ে ও ভুট্টার অংশ প্রক্রিয়াকরণের মাধ্যমে ইথানল তৈরি করা হলে কার্বন ডাই-অক্সাইড নিগর্মন যথাক্রমে ৬৫ শতাংশ ও ৫০ শতাংশ কমবে। পাশাপাশি পেট্রলে ইথানল মেশালে গাড়ির মাইলেজ যেমন বাড়বে, তেমনই আয়ু বাড়বে গাড়ির ৫যন্ত্রপাতিরও। আবার একদিকে যেমন পেট্রোল আমদানির খরচ কমায় বিদেশি মুদ্রাতেও ব্যাপক সঞ্চয় হবে। ইতিমধ্যেই E20 জ্বালানি চালু করে ফেলেছে মোদি সরকার। তাতে সেভাবে সাড়া মেলেনি। এবার বাধ্যতামূলকভাবে ৮৫ শতাংশ ইথানল যুক্ত জ্বালানি চালু করতে চলেছে বিজেপি সরকার।
