shono
Advertisement
Shashi Tharoor

থারুরের কনভয়ে হামলা, নিরাপত্তারক্ষীদের মার! ভোটের আগে উত্তপ্ত কেরল

শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়। এদিন থারুর ইউডিএফ প্রার্থী এপি অনিলকুমারের ভোটপ্রচারে ওয়ান্ডুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। মোট দু’টি গাড়ি ছিল। অভিযোগ, মাঝপথে আচমকা আট জন অজ্ঞাত পরিচয় যুবক কনভয় দু’টি আটকায়।
Published By: Subhodeep MullickPosted: 02:21 PM Apr 04, 2026Updated: 02:33 PM Apr 04, 2026

ভোটের আগে উত্তপ্ত কেরল। কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয়ে হামলার অভিযোগ উঠল একদল অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়। এদিন থারুর ইউডিএফ প্রার্থী এপি অনিলকুমারের ভোটপ্রচারে ওয়ান্ডুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। মোট দু’টি গাড়ি ছিল। অভিযোগ, মাঝপথে আচমকা আট জন অজ্ঞাত পরিচয় যুবক কনভয় দু’টি আটকায়। সেই সময় কংগ্রেস সাংসদের নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করলে তাঁদের কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, তাঁদের নাকি মারধরও করা হয়। কয়েকজন যুবক হামলা চালায় গাড়িতে। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের হাতহাতি বেঁধে যায়।

ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ জানিয়ে দিয়েছে, এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই। যদিও সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। থারুর তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'এই ঘটনা নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন, তাঁদের আশ্বস্ত করতে - আমি ঠিক আছি। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। পরিকল্পনা অনুযায়ী আমাদের সবকটি সভা হয়েছে।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement