সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার সঙ্গে অন্য মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল৷ মা ছিল বছর আঠেরোর ছেলেটির একমাত্র আশ্রয়৷ কিন্তু সেই মা-ও যখন অকালে চলে গেল, তখন আর ধাক্কাটা আর সহ্য করতে পারল না সে৷ মনে জন্ম নিল বদলা নেওয়ার ভাবনা৷ বাবার প্রেমিকার ছেলেকে গলা কেটে খুন করল সে৷ মুণ্ডহীন দেহটি ফেলে দিল যমুনার তীর লাগোয়া জঙ্গলে৷ মাত্র আঠেরো বছরের একটি ছেলেটির এমন নৃশংসতা দেখে শিউরে উঠেছেন সকলেই৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে৷
[এবার SBI এটিএম থেকে টাকা তুললে কত চার্জ দিতে হবে জানেন?]
জানা যাচ্ছে, গত শুক্রবার পাড়ার তিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল দশম শ্রেণির ছাত্র অমন শর্মা৷ কিন্তু আর বাড়ি ফেরেনি সে৷ আমনের তুতো ভাই ধর্মেন্দ্র সিং বলেন, আমনের বাকী তিন বন্ধু শুক্রবার রাতেই বাড়ি চলে আসে৷ কিন্তু বারবার জি়জ্ঞেস করা সত্ত্বেও আমনের সম্পর্কে কিছুই বলতে চাইছিল না তারা৷ শেষপর্যন্ত থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগে দায়ের করা হয়৷ কিন্ত তারপরেও আমনের খোঁজ মিলছিল না৷
[মদ্যপ অবস্থায় কেজরিওয়ালকে খুনের হুমকি, শ্রীঘরে কনস্টেবল]
শেষপর্যন্ত যমুনা নদীর তীরে খাণ্ডুওয়ালি এলাকার নন্দলালপুরে জঙ্গল থেকে আমনের মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটির বাঁ হাতের তিনটি আঙুলও কেটে নেওয়া হয়েছে৷ তবে মাথাটির এখনও খোঁজ মেলেনি৷ আমনের পরিবারের অভিযোগের ভিত্তিতে বছর আঠেরোর আমন খুশওয়া-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়৷ আমন ছাড়া বাকি দুজনেরই বয়স আঠেরোর নিচে৷ তাঁদের মধ্যে একজনের বয়স তো আবার মাত্র ১৩ বছর৷
[প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানা, মামলা দায়ের]
জানা গিয়েছে, জেরায় আমন খুশওয়া জানিয়েছে, নিহত আমন শর্মার মায়ের সঙ্গে তার বাবা রামসহায় খুশওয়ার সম্পর্ক ছিল৷ তার জেরে ছয় মাস আগেই তাঁর মায়ের মৃত্যু হয়৷ মায়ের মৃত্যুর বদলা নিতেই প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমন শর্মাকে খুন করে সে৷ তার মুণ্ডু কেটে, দেহটি খণ্ড-বিখণ্ড করে জঙ্গলে ফেলে দেয়৷
The post মায়ের মৃত্যুর বদলা, বাবার প্রেমিকার সন্তানকে খুন ছেলের appeared first on Sangbad Pratidin.
