shono
Advertisement

Breaking News

পরকীয়ায় লিপ্ত, সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে হত্যা জওয়ানের

মারধরে অজ্ঞান হওয়ার পর আক্রোশে এই কাজ করে অভিযুক্ত। The post পরকীয়ায় লিপ্ত, সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে হত্যা জওয়ানের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 AM Jul 19, 2018Updated: 09:01 AM Jul 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে স্ত্রী। এহেন সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করল এক জওয়ান। ছত্তিশগড়ের ওই জওয়ানকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

[  কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশাধিকার পাবেন মহিলারাও, মত সুপ্রিম কোর্টের ]

ঘটনা ভাটপাড়ার। রাজধানী রায়পুর থেকে প্রায় ৮০ কিমি দূরে একটি হাউজিং কলোনিতে থাকত সুরেশ মিরি ও তার স্ত্রী। অভিযুক্ত সুরেশ ছত্তিশগড় আর্মড ফোর্সের ৬ নং ব্যাটেলিয়ানে রাঁধুনির কাজ করতেন। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই স্ত্রীর উপর সন্দেহ ছিল তার। স্ত্রী পরকীয়ায় লিপ্ত বলেই মনে করত ওই জওয়ান। বুধবার বিকেলে এই নিয়ে তাঁদের তুমুল বচসা হয়। এরপর বাড়ির বাথরুমে জামা-কাপড় কাচাকাচি করছিলেন অভিযুক্তের স্ত্রী। সেই সময় জওয়ান ঢুকে তাঁর উপর চড়াও হয়। প্রথমে চলে বেধড়ক মারধর। তার জেরে মহিলা অচেতন হয়ে বাথরুমেই লুটিয়ে পড়েন। এরপর ওই জওয়ান স্ত্রীর গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। তবে নিজের দোষ ঢাকতে ঘটনার পর শ্বশুরবাড়ির লোকেদের খবরও দেয় ওই জওয়ান। গাড়ি ভাড়া করে মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মৃতার পরিবারের সদস্যদের জানায়, অসুস্থতার কারণেই স্ত্রীর মৃত্যু হয়েছে। যদিও সে যুক্তি ধোপে টেকেনি। মরদেহ দেখেই সন্দেহ হয় বাপের বাড়ির লোকেদের। চোখে পড়ে অস্বাভাবিকতা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের কাছে নিজের কৃতকর্ম স্বীকারও করে নিয়েছে ওই জওয়ান। সারগাঁও আউটপোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পরশ রাম জগত জানাচ্ছেন, ইলেকট্রিকের শক দিয়েই স্ত্রীকে হত্যা করেছে ওই জওয়ান। স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছে সন্দেহ করেই তাদের মধ্যে বচসা হয়। মারধর করে প্রথমে অজ্ঞান করে তারপর আক্রোশে মহিলার গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়, যাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে পুরো ঘটনাটিই স্বীকার করেছে অভিযুক্ত। সারগাঁও থানার পুলিশই অভিযুক্তকে আটক করেছে। খবর দেওয়া হয়েছে ভাটপাড়া থানাতেও। ভাটপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিতে রওনা হয়েছে।

[  মন্দিরগাত্রে প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মূর্তি, দেখে মুগ্ধ কাইফ ] 

The post পরকীয়ায় লিপ্ত, সন্দেহে স্ত্রীর গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়ে হত্যা জওয়ানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement