shono
Advertisement
Suvendu in Delhi

দিল্লি বিমানবন্দরে নেমে সোজা শাহী-সাক্ষাতে শুভেন্দু, কালই দেখা করবেন মোদির সঙ্গে!

সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দু'দিনের দিল্লি সফরে ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি।
Published By: Arpita MondalPosted: 10:30 PM May 21, 2026Updated: 10:53 PM May 21, 2026

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রাজধানীতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতেই দিল্লি বিমানবন্দরে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দু'দিনের দিল্লি সফরে ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। তবে বৃহস্পতিবার রাতেই বিমানবন্দর থেকে তিনি সোজা রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের উদ্দেশে। রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনেই বৈঠকে করেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু। দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের সঙ্গে।

Advertisement

সূত্রের খবর, আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই আলোচনাতেই উঠে আসতে পারে বাংলার মন্ত্রিসভা সম্প্রসারণ সহ বাংলায় কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু হওয়ার মতো বিষয়গুলিও। কারা ঠাঁই পেতে পারেন বাংলার মন্ত্রিসভায়, সেই বিষয়ে সিলমোহর পড়তে পারে মোদির বৈঠকেই। গতকাল দিল্লি গেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও বৈঠকে বসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প লাগু করতে এতদিন টালবাহানা হয়েছে, সেগুলি চালু করতে কী কী করণীয়, তা নিয়েই আলোচনা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement