shono
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে আদিবাসী মহিলাকে 'গণধর্ষণ' করে খুন! গ্রেপ্তার দুই প্রতিবেশী

৪৫ বছর বয়সি ওই মহিলা দুই সন্তানের মা।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:42 PM May 25, 2025Updated: 05:42 PM May 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকীয় ঘটনা মধ্যপ্রদেশে। আদিবাসী মহিলাকে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড, লাঠি ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। নির্মম নির্যাতনের জেরে বাইরে বেরিয়ে এসেছে মহিলায় ডিম্বাশয়! নৃশংস ঘটনায় মহিলার দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি ওই মহিলা দুই সন্তানের মা। তিনি শুক্রবার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। গভীর রাতে সেখান থেকে ফিরে আসেন। কিন্তু নিজের বাড়িতে আর ফেরেননি তিনি। পরের দিন অর্থাৎ শনিবার সকালে তাঁর ছেলেরা মায়ের খোঁজ শুরু করে। এরপরই এক প্রতিবেশীর বাড়িতে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় মহিলাকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই মহিলার মৃত্যু হয়।

দুই প্রতিবেশী ওই মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশের দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ২৫ বছর ও ৩৮ বছর বয়সি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণ ও খুনের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা জানার চেষ্টা করা হচ্ছে। যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যপ্রেদেশে আদিবাসী মহিলাকে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড, লাঠি ঢুকিয়ে খুন করার অভিযোগ।
  • নির্মম নির্যাতনে বাইরে বেরিয়ে এসেছে মহিলায় ডিম্বাশয়!
  • ঘটনায় মহিলার দুই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement