প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই। তারপর থেকে একাই ছিলেন। রাজনৈতিক কাজকর্ম নিয়ে বুঁদ হয়েছিলেন। যদিও তাঁর মা বারবার বলতেন আরও একবার সংসার জীবনে থিতু হতে। সেই অনুরোধেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। আগামী ২৪ জুন ত্রিপুরার পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করা হবে।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব। নিজস্ব চিত্র
গত ২০১৬ সালে ত্রিপুরার বিজেপি সভাপতি হন। ২০১৮ সালে বিজেপি ত্রিপুরা দখল করে। মুখ্যমন্ত্রী হন। পাঁচ বছরের মেয়াদ শেষে ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ২০২৪ সালে লোকসভায় তাঁকে টিকিটও দেয় বিজেপি। তিনি সাংসদও হন। এর মাঝেই প্রথমবার বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব দেব। যদিও দিল্লিতেই অনেকটা সময় কাটিয়েছেন তিনি। রাজধানীতে জিম ট্রেনারের কাজ করেছেন বিপ্লব দেব। সেখানেই নীতির সঙ্গে আলাপ হয় তাঁর। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় বিয়ের সিদ্ধান্ত নেন দু'জনে। তারপরই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বিপ্লব দেবের। পরে একাধিক বিজেপি সাংসদদের আপ্তসহায়ক ছিলেন তিনি। সেই বিপ্লবকে গত ২০১৬ সালে ত্রিপুরার বিজেপি সভাপতি হন। ২০১৮ সালে বিজেপি ত্রিপুরা দখল করে। মুখ্যমন্ত্রী হন। পাঁচ বছরের মেয়াদ শেষে ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ২০২৪ সালে লোকসভায় তাঁকে টিকিটও দেয় বিজেপি। তিনি সাংসদও হন। এর মাঝেই প্রথমবার বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
বাংলার নির্বাচনে বিজেপির সহকারী পর্যবেক্ষক ছিলেন বিপ্লব দেব। এবারই প্রথমবার বাংলা দখল করেছে পদ্মশিবির। ভেঙেচুরে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের ২০ জন সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআই-তে। ত্রিপুরার ওই দলে নাম লেখানোর সলতে নাকি পাকিয়েছিলেন বিপ্লব দেবই। তারপরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাত্রী হায়দরাবাদের বাসিন্দা। প্রথম পক্ষে বিপ্লব দেবের দুই সন্তান রয়েছে। মায়ের অনুরোধেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন বিপ্লব দেব। আগামী ২৪ জুন ত্রিপুরায় পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করা হয়েছে।
