shono
Advertisement

যোগী হলেন গান্ধী! উত্তরপ্রদেশে গেরুয়া রঙে রাঙানো হল মহাত্মার মূর্তি

গৈরিকিকরণের অভিযোগ বিরোধীদের। The post যোগী হলেন গান্ধী! উত্তরপ্রদেশে গেরুয়া রঙে রাঙানো হল মহাত্মার মূর্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Aug 03, 2018Updated: 12:53 PM Aug 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গেরুয়া বসনেই দেখা যায়৷ তবে মহাত্মা গান্ধীকেও যে সেরকম পোশাকে দেখা যাবে তা কেউ কল্পনাও করেন না৷করার কথাও নয়৷ কিন্তু অবিকল সেভাবেই দেখা গেল গান্ধীমূর্তিকে৷ শাহজাহানপুরে এক গান্ধীমূর্তিকে রাঙানো হল গেরুয়া রঙে৷

Advertisement

[  গলদের চূড়ান্ত, ২০০ চিহ্নিত বিদেশির নামও ঢুকল নাগরিকপঞ্জিতে ]

জানা যাচ্ছে, প্রায় বছর কুড়ি আগে এই মূর্তি স্থাপন করা হয়েছিল৷ এমনিতে গোটা মূর্তি শ্বেতশুভ্র৷ শুধু চশমা আর হাতের লাঠিটি ছিল কালো রঙের৷ বান্দা থানা এলাকায় দীর্ঘদিন ধরেই আছে এই মূর্তি৷ গান্ধীজয়ন্তি কিংবা অন্যান্য অনুষ্ঠানে মালা ইত্যাদিও দেওয়া হয়৷ কিন্তু অচমকা শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন সাদা মূর্তি উধাও৷ বদলে এসেছে গেরুয়া মূর্তি৷ না, নতুন করে মূর্তি বসানো হয়নি৷ পুরো মূর্তিটিকেই গেরুয়া রঙে রাঙানো হয়েছে৷ শুধুমাত্র চশমাটিকে রেয়াত করা হয়েছে৷ সেটি এখনও কালো রয়েছে৷

[ জীবন্ত মুরগি চিবিয়ে খেল মদ্যপ যুবক, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও ]

কাদের কীর্তিতে মহাত্মা গেরুয়া হলেন তা অবশ্য জানা যায়নি৷ অতিরিক্ত জেলাশাসক বাচ্চু সিং জানাচ্ছেন, কারা এ কাণ্ড ঘটিয়েছেন তা খোঁজ করে দেখা হচ্ছে৷ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এর মধ্যেই কংগ্রেস কর্মীরা বিজেপির বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ এনেছে৷ ত্রিপুরায় বিজেপি ক্ষমতা দখলের পরই সেখানে লেনিন মূর্তি সরিয়ে দেওয়া হয়েছিল৷ তারপর গোটা দেশজুড়ে মূর্তি ভাঙার হিড়িক পড়ে৷ দিকে দিকে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি ভাঙা হয়৷ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে কালিমালিপ্ত করার ঘটনায় শোরগোল পড়ে৷ আম্বেদকরের মূর্তি গেরুয়া রং করা হয় উত্তরপ্রদেশেই। একের পর এক এই ধরনের ঘটনার নিন্দা শুরু হয় দেশজুড়ে৷ তাতে সাময়িক এই ঘটনায় বিরাম পড়ে৷ তবে শাহজাহানপুরের এই ঘটনা দেখাল, মূর্তি রাজনীতি সমানে চলছে৷ এবার আর ভাঙা নয়৷ গেরুয়াকরণ করে চলছে রাজনীতির নতুন খেলা ৷ ঘটনার প্রতিবাদে কংগ্রেস নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করছে বলেও জানা গিয়েছে৷

The post যোগী হলেন গান্ধী! উত্তরপ্রদেশে গেরুয়া রঙে রাঙানো হল মহাত্মার মূর্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement