shono
Advertisement
UP rapido driver

র‌্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য় অ্যাপ বাইকে উঠছিলেন। কিন্তু বাইকে উঠতেই ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর।
Published By: Anwesha AdhikaryPosted: 06:40 PM Aug 16, 2026Updated: 06:40 PM Aug 16, 2026

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য় অ্যাপ বাইকে উঠছিলেন। কিন্তু বাইকে উঠতেই ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর। অভিযোগ, বাইকে ওঠার কিছুক্ষণ পর থেকেই অশ্লীল আচরণ করতে শুরু করেন চালক। ওই তরুণ বাধা দিলেও চালক লাগাতার অসভ্যতা চালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। বাইকে চালকের পিছনে বসেই ওই ভিডিওটি শুট করেছেন ওই তরুণ। দেখা যাচ্ছে, বাইক চালাতে চালাতেই তরুণের শরীর স্পর্শ করছেন চালক। বারবার বারণ করা সত্ত্বেও তরুণের পা, উরুতে আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকেন ওই বাইকের চালক। একটা সময়ের পর ওই তরুণ জোর করে চালকের হাত সরিয়ে দেন। তাতেও লাভ হয়নি। যাত্রার পুরো সময়টাই এইভাবে যৌন হেনস্তা চালিয়ে গিয়েছেন চালক, এমনটাই অভিযোগ।

গোটা ঘটনার ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই যাত্রী নিজেই। তুলে ধরেন অস্বস্তিকর অভিজ্ঞতার কথা। ঘটনার কথা জানতে পেরেই অবশ্য পদক্ষেপ করেছে র‍্যাপিডো কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে তারা যোগাযোগ করে ওই যাত্রীর সঙ্গে। ভয়াবহ অভিজ্ঞতার জন্য ক্ষমা চেয়ে নিয়ে র‍্যাপিডো কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত চালকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। ওই যাত্রীর থেকে রাইডের যাবতীয় তথ্য সংগ্রহ করে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অভিযুক্ত চালককে পাকাপাকিভাবে র‍্যাপিডো থেকে বহিষ্কার করা হয়েছে।

যাত্রীদের সুরক্ষা এবং স্বার্থের সঙ্গে আপস করা হবে না, এমনটাই বার্তা দিয়েছে র‍্যাপিডো কর্তৃপক্ষ। ওই যাত্রীও খুশি হয়েছেন এই পদক্ষেপে। তবে নেটিজেনদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন এই ঘটনায়। কারোর প্রশ্ন, এবার শাস্তি পাওয়ার আগে আরও কত যাত্রীর সঙ্গে এমন আচরণ করেছেন ওই চালক? সেসব অভিযোগ হয়তো প্রকাশ্যে আসেনি। কেউ বা বলছেন, এমন অভিজ্ঞতা হলে ঠিক এইভাবেই ভিডিও করে পদক্ষেপ করা দরকার। চালকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা উচিত বলে মনে করছেন নেটিজেনরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement