shono
Advertisement
India-EU Trade Deal

কবে স্বাক্ষর হবে ভারত-ইউরোপ বাণিজ্যচুক্তি? মুখ খুলল কেন্দ্র

২০০৭ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের আলোচনা চলছে। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে ‘মাদার অফ অল ডিলস’ নিয়ে চূড়ান্ত বোঝাপড়া ঘোষণা হয়। ইউরোপীয় ইউনিয়নে মোট ২৭টি দেশ রয়েছে। ২৭টি দেশের এই জোটের সঙ্গে বাণিজ্য সমঝোতায় ঠিক কোন কোন বিষয় রয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি।
Published By: Subhodeep MullickPosted: 07:11 PM Jun 21, 2026Updated: 07:25 PM Jun 21, 2026

চলতি বছরের জানুয়ারি মাসে বাণিজ্যচুক্তির সমঝোতাপত্রে স্বাক্ষর করেছিল ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (India-EU Trade Deal)। কিন্তু আনুষ্ঠানিকভাবে চুক্তিটি এখনও দু’পক্ষের মধ্যে সই হয়নি। কবে হবে সেই স্বাক্ষর? মুখ খুলল কেন্দ্র।

Advertisement

রবিবার মুম্বইতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি জানান, আগামী ডিসেম্বরেই  ভারত-ইউরোপের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষর হতে চলেছে। তারপর আগামী বছর ফেব্রুয়ারি কিংবা মার্চে তা কার্যকর হবে। তিনি বলেন, “চুক্তিটি কার্যকর হলে প্রায় শূন্য শুল্কে ইউরোপের বাজার আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।”

২০০৭ থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে ভারতের আলোচনা চলছে। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসে ‘মাদার অফ অল ডিলস’ নিয়ে চূড়ান্ত বোঝাপড়া ঘোষণা হয়। ইউরোপীয় ইউনিয়নে মোট ২৭টি দেশ রয়েছে। ২৭টি দেশের এই জোটের সঙ্গে বাণিজ্য সমঝোতায় ঠিক কোন কোন বিষয় রয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি। তবে সূত্রের খবর, যে গাড়িগুলির আমদানিমূল্য ১৫ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ ২৬ হাজার টাকা)-র বেশি, সেই সমস্ত গাড়ি গুলির উপর শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ ভারতের এই প্রস্তাবকে যদি মান্যতা দেওয়া হয়, তাহলে দেশের বাজারে সস্তা হবে বিএমডব্লিউ, মার্সিডিজ বেনজ-এর মতো ইউরোপীয় সংস্থার গাড়িগুলি। অন্যদিকে, শুধু তা-ই নয়, ভারত-ইউরোপ বাণিজ্যচুক্তি সম্পন্ন হলে বিদেশি ওয়াইনের উপরও শুল্ক কমানো হবে। ফলে দেশের বাজারে সস্তা হবে বিদেশি ওয়াইন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement