shono
Advertisement
Operation Sindoor 2.0

সিঁদুর ২.০ আরও ভয়ংকর হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাকর্তার, সংঘর্ষবিরতি নিয়ে কী বললেন?

গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে অন্তত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল তারা। এর পর পাক সেনাও ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে।
Published By: Saurav NandiPosted: 03:02 PM Feb 26, 2026Updated: 04:30 PM Feb 26, 2026

আবার যদি ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুর অভিযান চালাতে হয়, তা হলে তার পরিণতি আরও মারাত্মক হবে। পাকিস্তানের সঙ্গে টানাপড়েনের আবহে এমনই বার্তা দিলেন ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডার-ইন-চিফ, লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার।

Advertisement

গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে অন্তত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল তারা। এর পর পাক সেনাও ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের সেই হামলা রুখে দিয়ে পালটা প্রত্যাঘাত করে। দিন তিনেকের সেই টানাপড়েনের পর দু'দেশ সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয়। সেই অবস্থা এখনও বহাল।

সেনাকর্তা বলেন, "অপারেশন সিঁদুরে আমরা পাক জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিলাম। ওরা প্রত্যাঘাত করে। তার জবাবে আমরা ওদের সামরিক ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছি। তার পর ওরাই সংঘর্ষবিরতি চেয়েছিল। সরাসরি আমাদের কাছে নয়। অন্য দেশকে গিয়ে বলেছিল, যাতে ভারত সংঘর্ষবিরতিতে রাজি হয়।"

১৯৭১ সালের যুদ্ধ বা কার্গিল যুদ্ধ থেকেও পাকিস্তান শিক্ষা নেয়নি বলে জানিয়েছেন সেনাকর্তা। তিনি বলেন, "ভবিষ্যতে যদি অপারেশন সিঁদুর অভিযান হয়, তাহলে সেটা ভয়ংকর হবে। আমরা কীভাবে জবাব দেব, তার মাত্রা কী রকম হবে, তা আমরা ওই সময়েই ঠিক করব। কিন্তু আমরা এটুকু জানি, অপারেশন সিঁদুর ২.০ মারাত্মক হবে।" পাকিস্তানের ভারতের সঙ্গে লড়ার ক্ষমতা নেই জানিয়ে সেনাকর্তার বক্তব্য, "ওরা শুধু ছায়াযুদ্ধই চালাতে পারে। সরাসরি লড়তে পারে না। পাকিস্তান একটা দুর্বল দেশ। সংঘর্ষবিরতির জন্য ওদের অন্য দেশে ছুটতে হয়, পরমাণু হামলার হুমকি দিতে হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement