সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত জীবনের দশ বছর কেটে গিয়েছে৷ অথচ যৌন মিলনের কথা উঠলেই কোনও না কোনও ছুতোয় স্ত্রীকে এড়িয়ে গিয়েছেন স্বামী৷ হাজার অনুরোধ সত্ত্বেও স্ত্রীর যৌন চাহিদা পূরণ করেননি৷ উল্টে তাঁর উপর নির্যাতন করতেন৷ আর তারই মাশুল দিতে হল তাঁকে৷ স্বামীর যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে দিলেন স্ত্রী৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির গাজিয়াবাদে৷
(বাজারে ছাড়া হয়েছে ১২ লক্ষ নতুন নোট, জানালেন অর্থমন্ত্রী)
২০০৬ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা৷ গত আট বছর ধরে গাজিয়াবাদেই থাকতেন এই দম্পতি৷ পুলিশের কাছে জেরায় ৩০ বছরের অভিযুক্ত মহিলা জানান, দীর্ঘদিন ধরে তাঁর স্বামী তাঁর উপর মানসিক অত্যাচার চালাচ্ছিলেন৷ শুধু তাই নয়, মহিলার বোনকেও নানাভাবে নির্যাতন করতেন স্বামী৷ একাধিকবার স্বামীর কাছে মা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু কোনওবারই যৌন মিলনে রাজি হননি স্বামী৷ কারণ জানতে চাইলে প্রতিবারই নানা আছিলায় স্ত্রীকে এড়িয়ে যেতেন৷ অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে যায় স্ত্রীর৷ নিজের মাথা আর ঠিক রাখতে পারেননি৷ গত বৃহস্পতিবার রান্নাঘরের ছুরি হাতে তুলে নিয়ে স্বামীর যৌনাঙ্গে কোপ বসান৷ যন্ত্রণায় কাতর দাদার গলার আওয়াজ পেয়ে ছুটে আসেন ভাই৷ সঙ্গে সঙ্গে তাঁকে নয়ডার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর৷
(প্রতিবাদের মাধ্যম হয়ে ফিরে এল ‘কিস অফ লাভ’)
হাসপাতালের চিকিৎসক ড: সৌরভ গুপ্তা জানান, “ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছিল৷ অস্ত্রোপচার সফল হয়েছে৷ যদিও আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন ব্যক্তি৷ তবে এ ধরনের অস্ত্রোপচারের পর ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন রোগীরা৷” মহিলাকে গ্রেপ্তার করেছে খোড়া থানার পুলিশ৷
The post সঙ্গমে আপত্তি, স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী appeared first on Sangbad Pratidin.
