shono
Advertisement

Breaking News

Manipur

রাষ্ট্রপতি শাসন অবসানের পরেই শপথগ্রহণ, মণিপুরের মুখ্যমন্ত্রী উমনাম খেমচাঁদ সিং

বুধবারই প্রায় এক বছর পর রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে মণিপুরে।
Published By: Kishore GhoshPosted: 06:15 PM Feb 04, 2026Updated: 06:46 PM Feb 04, 2026

রাষ্ট্রপতি শাসন অবসানের কয়েক ঘণ্টার মধ্যে শপথ নিলেন মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রায় এক বছর পর রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে মণিপুরে। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেন দুই উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন এবং লোসি দিখো। এছাড়াও রাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কন্থুজাম শপথগ্রহণ করেন।

Advertisement

মেইতেই-কুকি তীব্র সংঘর্ষের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী পদ ছাড়েন এন বিরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে স্থগিত হয় মণিপুর বিধানসভাও। এর পরে রাজ্যে লাগু হয়েছিল রাষ্ট্রপতি শাসন। এদিন যা তুলে নেওয়া হয়েছে। এর পর সন্ধ্যা ৬টা নাগাদ একে একে শপথ নিলেন মণিপুরের নুতন মুখ্যমন্ত্রী, দুই উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। দুই সম্প্রদায়ের সংঘর্ষ থামাতে কার্যত 'কোটা সিস্টেমে' মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। উল্লেখ্য, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন কুকি এবং উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো নাগা সম্প্রদায়ের।

২০২৩ সাল থেকে ভয়াবহ হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। মৃত্যু হয়েছে ৩০০-র বেশি মানুষের, ঘরছাড়া লক্ষাধিক। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সেই সংঘর্ষ পেরিয়ে বর্তমানে কিছুটা শান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ফলে সরকার গঠন হলে মণিপুরে যাতে নতুন করে হিংসা না ছড়ায় তার জন্য বিজেপির পরিকল্পনা মেইতেই সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী ও কুকি সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী বেছে নেওয়া। তাতেই সিলমোহর পড়ল। তবে জোড়া উপ-মুখ্যমন্ত্রীর দ্বিতীয় জন নাগা সম্প্রদায়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement