shono
Advertisement
IPS

ঘুষ নিলেই জেল! আরও শক্তিশালী রাজ্যের দুর্নীতি দমন শাখা, নিয়োগ মুরলিধর-সহ ৩ অভিজ্ঞ আইপিএস

আইপিএস মুরলিধর শর্মা, আকাশ মাঘারিয়া ও কামনাশিস সেনকে দুর্নীতি দমন শাখায় নিয়োগ করল রাজ্য।
Published By: Jaba SenPosted: 06:29 PM Aug 03, 2026Updated: 06:45 PM Aug 03, 2026

পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছিলেন। সেই মতো এই শাখাকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ৩ আইপিএস অফিসারকে নিয়োগ করল নবান্ন। তাঁরা হলেন আইপিএস মুরলিধর শর্মা, আকাশ মাঘারিয়া, কামনাশিস সেন। এছাড়া আরও ১৬ জন অফিসারকে এই শাখায় নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই এসআই পদমর্যাদার আধিকারিক। মঙ্গলবার সকাল ১০টায় এই অফিসারদের দুর্নীতি দমন শাখায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এই দুর্নীতি দমন শাখা রাজ্য সরকারের অধীনে থাকা সরকারি কর্মচারী ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও তদন্ত করে। তৃণমূলের আমলে একাধিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। আমফান, সেবাশ্রয়-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এই সব দুর্নীতিতে নাম জড়ায় একাধিক সরকারি আধিকারিকদেরও। দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর পর এই সকল আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গতি আসবে বলে মনে করা হচ্ছে। এর ফলে প্রকাশ্যে আসবে অভিযুক্ত সরকারি আধিকারিকদের নাম। সরকারি আধিকারিকদের দুর্নীতির কারণে যাতে নব নির্বাচিত সরকারকে বিপাকে পড়তে না হয় সেই কারণেও দুর্নীতি দমন শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। সরকারি আধিকারিকরা টাকা নিলেই জেল হবে। এর জন্য সম্প্রতি বৈঠকও করেন তিনি। এরপর সোমবার দুর্নীতি দমন শাখায় ৩ অভিজ্ঞ আইপিএস ও ১৬ আধিকারিককে নিয়োগ করা হল। ১৬ আধিকারিকের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ পাত্র, দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস, সঞ্জয় কুমার মণ্ডলরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement