shono
Advertisement

Breaking News

Calcutta HC

মক্কেলকে 'কুপরামর্শ' দিয়ে শ্রীঘরে আইনজীবী, হাই কোর্টের বিচারপতির নির্দেশে এজলাস থেকেই গ্রেপ্তার

চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Published By: Sayani SenPosted: 11:18 AM May 24, 2025Updated: 12:00 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ না মানার কুপরামর্শ দিয়েছিলেন মক্কেলকে। এমনকী কলকাতা হাই কোর্টের বিচারপতিকে কুমন্তব্যও করেন। আর তার জেরে এজলাস থেকে গ্রেপ্তার আইনজীবী। চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মামলাটি ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের। ওই অধ্যাপকের হয়ে হাই কোর্টে মামলা লড়েন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী। মামলা হেরে যান ওই অধ্যাপক। অভিযোগ, আইনজীবী তাঁর মক্কেলকে আদালতের নির্দেশ না মানার পরামর্শ দেন। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিও দেন আইনজীবী। দাবি করেন, রায়দানের পর আদালতের নির্দেশ মানেন না অনেকেই। তাতে কারও কিছুই হয় না। শুধু তা নয়। বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে কুমন্তব্য করার অভিযোগও ওঠে।

শুক্রবার আবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওঠে মামলা। পুরো ঘটনা শুনে রেগে আগুন বিচারপতি। এজলাস থেকে আইনজীবীকে গ্রেপ্তারির নির্দেশ দেন বিচারপতি চন্দ। সেই অনুযায়ী তৎক্ষণাৎ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি। সেই মতো চারদিনের জেল হেফাজত হয়েছে আইনজীবী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল। বলে রাখা ভালো, এর আগেও একাধিক বিচারপতির ভর্ৎসনার শিকার হন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মক্কেলকে 'কুপরামর্শ' দিয়ে শ্রীঘরে আইনজীবী।
  • হাই কোর্টের বিচারপতির নির্দেশ এজলাস থেকেই গ্রেপ্তার।
  • চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement