shono
Advertisement

Breaking News

Agnimitra Paul

'নোংরা হলেই জরিমানা', গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার

পুর দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী ঢুতেই শোরগোল পড়ে যায়।
Published By: Arpita MondalPosted: 10:17 AM Jun 22, 2026Updated: 12:39 PM Jun 22, 2026

সোমবার, সপ্তাহের শুরু দিন। গত দু'দিনের জামাইষষ্ঠীর বাজার কাটিয়ে এদিন বাজারে ভিড় তুলনামূলক কমই ছিল। এদিনই সাতসকালে আচমকাই গড়িয়াহাট বাজারে পৌঁছে গেলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পুর দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজারে মন্ত্রী ঢুকতেই শোরগোল পড়ে যায়। এদিন বাজারের প্রত্যেকটি দোকান ঘুরে দেখেন তিনি। বাজারের অপরিচ্ছন্নতা নিয়ে বেজায় চটে যান অগ্নিমিত্রা। নিজের দোকানের সামনের অংশ পরিষ্কারের দায়িত্ব ব্যবসায়ীদেরই, নোংরা দেখলেই দিতে হবে জরিমানা। কার্যত ধমকের সুরেই বাজারে স্বচ্ছতার পাঠ দিতে শোনা যায় মন্ত্রীকে। বাজারের ভিতরে অবৈধ পার্কিং নিয়েও কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী।

Advertisement

অগ্নিমিত্রা জানান, "প্লাস্টিক ব্যবহার করলেই ২০০ টাকা জরিমানা। এবার থেকে বাজারে বাজারে বসবে ব্যাগের ভেন্ডিং মেশিন। কেউ ব্যাগ আনতে ভুলে গেলে মেশিন থেকে নির্দিষ্ট টাকা দিয়ে ব্যাগ কিনতে পারবেন। তবে কোনওভাবেই প্লাস্টিক ব্যবহার নয়।"

এদিন গড়িয়াহাট বাজারের দোকানগুলির অবৈধ সম্প্রসারণ সরানোর নির্দেশ দেওয়া হয়। বরাদ্দ জায়গার বাইরে যাঁরা নিজেদের দোকান বাড়িয়ে রেখেছেন, এক সপ্তাহের মধ্যে তাঁদের ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি। প্রত্যেকটি দোকানে ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করতে হবে। বিশেষ করে মাছ-মাংসের দোকানদারদের পরিচ্ছন্নতায় বজায় রাখতে বাড়তি নজর রাখতে বলেন অগ্নিমিত্রা। পুর দপ্তরের আধিকারিকদের সঙ্গে বাজার পরিদর্শন করে অগ্নিমিত্রা বলেন, "বাংলার মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। আজ গড়িয়াহাট দিয়ে শুরু করলাম, প্রত্যেকটা বাজারে যাওয়া হবে। সব বাজারে পুরুষ-মহিলাদের বাথরুম করতে হবে। জল-কাদায় পিচ্ছিল মেঝেতে বিপদ এড়াতে বড় বড় স্লাব বসানো হবে। প্রত্যেকটি দোকানের গ্যাপে নালা তৈরি হবে, মাছ-মাংসের দোকানের নালাগুলি প্রতিদিন পরিষ্কার করতে হবে, দিনে তিনবার বাজার পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। যে দোকানের সামনে ময়লা, তাকে জরিমানা হবে। বাজারে কোনও ত্রিপল থাকবে না। ফায়ার সিস্টেমেও নজর দিতে হবে।"

ব্যবসায়ী সংগঠন ও পুর আধিকারিকদের সঙ্গে কথা অগ্নিমিত্রার।

পাশাপাশি বাজারের ভিতরে সাইকেল নিয়ে ঢোকা বন্ধ করতে অগ্নিমিত্রার নির্দেশ, "প্রতিটা বাজারের বাইরে থাকবে নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ড। সেখানে দোকানদার ও ক্রেতারা সাইকেল, বাইক রাখতে পারবেন। এদিক ওদিক ত্রিপল ঝুলছে, সেটা করা যাবে না।" বাজারে শেডের ব্যবস্থা করার করতে পুর দপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। প্লাস্টিক ব্যবহার নিয়েও মন্ত্রীর কড়া হুঁশিয়ারি। তিনি জানান, "প্লাস্টিক ব্যবহার করলেই ২০০ টাকা জরিমানা। এবার থেকে বাজারে বাজারে বসবে ব্যাগের ভেন্ডিং মেশিন। কেউ ব্যাগ আনতে ভুলে গেলে মেশিন থেকে নির্দিষ্ট টাকা দিয়ে ব্যাগ কিনতে পারবেন। তবে কোনওভাবেই প্লাস্টিক ব্যবহার নয়।" সেই সঙ্গে রাস্তাঘাটে আবর্জানা ফেললে, থুতু বা প্রস্রাব করলেও জরিমানার কথা আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement