shono
Advertisement
Agnimitra Paul

'কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?' বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার

কতগুলি বিল্ডিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ বিচ্যুতি রয়েছে, সেগুলি এদিন প্রকাশ করা হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রিপোর্টে।
Published By: Arpita MondalPosted: 07:16 PM Aug 13, 2026Updated: 08:13 PM Aug 13, 2026

তারাতলা কাণ্ডের পরেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক পুরসভার নির্মীয়মাণ বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ বন্ধ করে অডিটের সিদ্ধান্ত নেয় রাজ্যের পুর দপ্তর। বৃহস্পতিবার তার রিপোর্ট কার্ড প্রকাশ করল IGLUS ভবন। কতগুলি বিল্ডিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ বিচ্যুতি রয়েছে, সেগুলি এদিন প্রকাশ করা হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রিপোর্টে।

Advertisement

অনুষ্ঠানে প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ জানান, "ইতিমধ্যেই ২৭ বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। এমন ২৭ বেআইনি বিল্ডিং-এর বিল্ডার, ইঞ্জিনিয়ারদের মধ্যে যাঁদের সেনসর করা হয়েছে, তাঁদেরই এদিন ডাকা হয়েছে। যে ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয়েছিল, তাদেরকেও ডাকা হয়েছে।"

বৃহস্পতিবার একাধিক নির্মীয়মাণ সংস্থার প্রতিনিধি, ডেভলপারদের সামনেই রিপোর্ট কার্ড সামনে এনে কড়া হুঁশিয়ারি দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, "যে ২৭ জন আজ এসেছেন, তাঁদের ব্ল্যাকলিস্ট করা হবে। তারা কোনওভাবেই ছাড় পাবেন না। ওরা ভাবেনি বিজেপি সরকার চলে আসবে আর ওদের বেআইনি কাণ্ডকারখানা বন্ধ হয়ে যাবে।" পুরসভার ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা তুলে ধরে অগ্নিমিত্রার নিদান, "ইঞ্জিনিয়াররা কেন কোনও কাজ করছেন না? অসুবিধা থাকলে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিন। কে অধিকার দিয়েছে মানুষের জীবন নিয়ে খেলার? প্ল্যাণ পাস করালেন কীভাবে? নাকি টাকা খেয়েছেন? আর্জি জানাব কেউ যেন আপনাদের থেকে ফ্ল্যাট না কেনে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement