shono
Advertisement
Babul Supriyo

সাংবাদিকের 'প্লেয়িং ইলেভেন' প্রশ্নে মেজাজ হারালেন বাবুল! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থী। তার মধ্যে তৃণমূলেরই চার প্রার্থী।
Published By: Tiyasha SarkarPosted: 12:34 PM Mar 06, 2026Updated: 01:55 PM Mar 06, 2026

রাজ্যসভা নির্বাচনে বিধানসভায় মনোনয়ন পত্র পেশের দিন সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। হুমকি দেন ফুটেজ ডিলিট করার। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে প্রবল বিতর্কের মুখে বাবুল।

Advertisement

বিষয়টা ঠিক কী? বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha) বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থী। তার মধ্যে তৃণমূলেরই চার প্রার্থী। তাঁদের মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়। বিধানসভা চত্বরে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, সেটা কি ঢুকতে পারেননি?" এতেই মেজাজ হারান বাবুল। বলেন, "এই ধরনের প্রশ্ন কেন? এর মানে কী?" পালটা সাংবাদিক বলেন, "রাজ্যের মন্ত্রী থেকে রাজ্যসভায় যাওয়া, টিম ইলেভেনে না থাকার কারণ কী?" এতেই আরও চটে যান বাবুল। প্রথমে বলেন, "একদম এসব প্রশ্ন করবেন না। আমি কোনও উত্তর দেব না।"

বিধানসভা চত্বরে এক সাংবাদিক বাবুলকে প্রশ্ন করেন, "আপনি বলেছিলেন টিম তৃণমূলে ঢুকবেন, সেটা কি ঢুকতে পারেননি?" এতেই মেজাজ হারান বাবুল। বলেন, "এই ধরনের প্রশ্ন কেন? এর মানে কী?" পালটা সাংবাদিক বলেন, "রাজ্যের মন্ত্রী থেকে রাজ্যসভায় যাওয়া, টিম ইলেভেনে না থাকার কারণ কী?"

এরপর বাবুল কার্যত ধেয়ে যান সাংবাদিক ও চিত্র সাংবাদিকের দিকে। তাঁর দাবি, ডিলিট করতে হবে তাঁর ফুটেজ। তাতে সম্মতি না জানানোয় বাবুল বলেন, "আমার অনুমতি ছাড়া এটা চালাতে পারবেন না। আমাকে যে কোনও প্রশ্ন করার অধিকার আপনার নেই। আমার বক্তব্য চালাতেও আমার পারমিশন লাগবে।" সবমিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে মন্ত্রী অরূপ বিশ্বাস এসে আয়ত্তে আনে পরিস্থিতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement