shono
Advertisement
Rahul Sinha

রাহুলের রাহুর দশা! নথির গেরোয় হাতছাড়া হতে পারে রাজ্যসভার 'নিশ্চিত' আসন

জানা যাচ্ছে, রাহুল মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তার একটিতে গলদ রয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 11:05 AM Mar 06, 2026Updated: 12:39 PM Mar 06, 2026

রাহুল সিনহার রাহুর দশা যেন কাটছেই না! নথির গেরোয় এবার হাতছাড়া হওয়ার পথে রাজ্যসভার 'নিশ্চিত' আসন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির রাহুল (বিশ্বজিৎ সিনহা)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ হবেন, তা নিশ্চিত ছিলই। কিন্তু জানা যাচ্ছে, তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তার একটিতে গলদ রয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে স্ক্রুটিনি শুরু হয়েছে। নজিরবিহীনভাবে বিধানসভায় উপস্থিত হয়েছেন সিইও মনোজ আগরওয়াল। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নথি দিতে না পারলে বাতিল হতে পারে রাহুলের মনোনয়ন। 

Advertisement

শমীক ভট্টাচার্যর ফর্ম দেখে দেখে রাহুল সিনহাকে ফর্ম পূরণে সাহায্য করলেন সকলে। বৃহস্পতিবার, বিধানসভায়। নিজস্ব ছবি

গতকাল মনোনয়নপত্র পূরণে বিস্তর ভুলভ্রান্তি করেছিলেন বিজেপির একমাত্র প্রার্থী রাহুল সিনহা। দফায় দফায় নতুন করে ফর্ম পূরণ করেন তিনি। শেষে সন্ধ‌্যা পর্যন্ত অপেক্ষা করে প্রাথমিকভাবে মনোনয়পত্র গৃহীত হওয়ার খবর নিয়ে বের হন তিনি। তবে একটি নথিতে সমস্যা রয়েছে। রাহুলকে জানানো হয়েছে, যে নথি তিনি দিতে ভুল করেছেন, তা স্ক্রুটিনি শুরুর আগেই জমা করতে হবে।

আজ, শুক্রবার সকাল ১১ টায় রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র স্কুটিনি শুরু হয়েছে। এবার নজিরবিহীনভাবে বিধানসভায় উপস্থিত হয়েছেন সিইও মনোজ আগরওয়াল। যা আদতে বিজেপির কৌশল বলেই মনে করছে একাংশ। কারণ, গতকাল মনোনয়নপত্র পূরণে বিস্তর ভুলভ্রান্তি করেছিলেন বিজেপির একমাত্র প্রার্থী রাহুল সিনহা। দফায় দফায় নতুন করে ফর্ম পূরণ করেন তিনি। শেষে সন্ধ‌্যা পর্যন্ত অপেক্ষা করে প্রাথমিকভাবে মনোনয়পত্র গৃহীত হওয়ার খবর নিয়ে বের হন তিনি। তবে একটি নথিতে সমস্যা রয়েছে। রাহুলকে জানানো হয়েছে, যে নথি তিনি দিতে ভুল করেছেন, তা স্ক্রুটিনি শুরুর আগেই জমা করতে হবে। তা না হলে মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আর সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ হবে না তাঁর। ওয়াকিবহাল মহলের দাবি, রাহুলকে বিপন্মুক্ত করতেই বিধানসভায় হাজির হয়েছেন মনোজ আগরওয়াল।

সত্যিই যদি রাহুলের মনোনয়নপত্র বাতিল হয়, সেক্ষেত্র কী হবে? নিয়ম বলছে, নতুন করে একটি আসনের জন‌্য ভোট ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। তেমন হলে সেই আসনে ভোটাভুটি হওয়ার প্রবল সম্ভাবনা। এতে একটি আসনের জন‌্য তৃণমূলও আরেকবার প্রার্থী দেওয়ার সুযোগ পেয়ে যাবে।

সত্যিই যদি রাহুলের মনোনয়নপত্র বাতিল হয়, সেক্ষেত্র কী হবে? নিয়ম বলছে, নতুন করে একটি আসনের জন‌্য ভোট ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। তেমন হলে সেই আসনে ভোটাভুটি হওয়ার প্রবল সম্ভাবনা। এতে একটি আসনের জন‌্য তৃণমূলও আরেকবার প্রার্থী দেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর একটিমাত্র আসনের প্রার্থীর জন‌্য তখন তৃণমূলের হাতে থাকবে ২২০ জন দলীয় বিধায়কের ভোট। উলটোদিকে বিজেপির হাতে থাকা ৬৫ বিধায়কের ভোট যার মোকাবিলা করতে পারবে না। ফলে ওই আসনও জিতে যাবে তৃণমূলই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার