shono
Advertisement

Breaking News

Biswajit Deb

দলে গুরুত্ব পেতেন বহিরাগতরাই! অভিষেক-মমতাকে একহাত নিয়ে তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব

'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎ দেব বলেন, ''দলটাকে হাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ করে দিলেন।'
Published By: Kousik SinhaPosted: 04:06 PM Jun 03, 2026Updated: 04:44 PM Jun 03, 2026

তৃণমূলে ‘গৃহদাহ’। একের পর এক বিধায়কের 'বিদ্রোহে' জ্বলেপুড়ে খাক সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের অন্দরমহল। এহেন অস্বস্তির মধ্যেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল ছাড়ার ঘোষণা বিশ্বজিৎ দেবের (Biswajit Deb)। তৃণমূলের রাজ্য কমিটিতে ছিলেন তিনি। সেই পদ থেকেই এদিন ইস্তফা দেন বিশ্বজিৎ দেব। ইতিমধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ইস্তফা দেওয়ার কথা জানিয়েও দিয়েছেন তিনি। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে সদ্য প্রাক্তন এই তৃণমূল নেতার দাবি, কোনও কাজের সুযোগই দেওয়া হয়নি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বাংলা এবং বাঙালি অস্মিতা'কেও কটাক্ষ করেন তিনি।

Advertisement

অস্বস্তির মধ্যেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল ছাড়ার ঘোষণা বিশ্বজিৎ দেবের। তৃণমূলের রাজ্য কমিটিতে ছিলেন তিনি। সেই পদ থেকেই এদিন ইস্তফা দেন বিশ্বজিৎ দেব। ইতিমধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ইস্তফা দেওয়ার কথা জানিয়েও দিয়েছেন তিনি।

'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎ দেব বলেন, ''দলটাকে হাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ করে দিলেন।'' তিনি আরও বলেন, "অ্যাডভোকেট জেনারেল পদে থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলাম। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আমার নাম ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে আমাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়নি"। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বিশ্বজিৎ দেবের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু 'বাঙালি বাঙালি' বলে চেঁচিয়েছেন, বাইরের রাজ্য থেকে এক-একজনকে নিয়ে এসে লোকসভা-রাজ্যসভায় পাঠিয়েছেন। যাঁরা বাংলায় করেছেন, তাঁদের কোনও সুযোগ দেওয়া হয়নি বলে আক্ষেপ করেন তিনি।

শুধু তাই নয়, প্রাক্তন এই তৃণমূল নেতার কথায়, এই বিষয়ে আগে বহুবার বলা হয়েছে, কিন্তু কোনও কথাই শোনা হয়নি। এমনকী 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যসভায় কোয়েল মল্লিককে টিকিট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বজিতবাবু। তাঁর মন্তব্য, 'লোকসভা- রাজ্যসভায় আইন তৈরি হয়। সেখানে কোয়েল মল্লিক গিয়ে কী করবেন?''

বলে রাখা প্রয়োজন, তৃণমূলে চলা ডামাডোলের মধ্যেই কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। দুর্নীতি ইস্যুতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। বলেন, ঘাসফুল শিবিরে এমন ভরাডুবির নেপথ্যে দুর্নীতি। গত পাঁচ বছর ধরে যা প্রায় পাহাড়প্রমাণ। এমনকী এই বিষয়ে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন বলেও মন্তব্য করেন বিশ্বজিৎবাবু। শুধু তাই নয়, দলটা উঠে যাবে বলেও ভবিষ্যবাণী করেছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement