shono
Advertisement

Breaking News

Jay Prakash Majumdar

ভাড়া চাইতে গেলেই হুমকি, ১২ বছর ধরে বাড়ি দখল! গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

এই অভিযোগে বুধবার দুপুরে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ওঠে 'চোর চোর' স্লোগান। এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশকে আটক করে।
Published By: Jaba SenPosted: 03:32 PM Jun 03, 2026Updated: 04:15 PM Jun 03, 2026

বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। বুধবার দুপুরে সল্টলেক এলাকা থেকে তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি। এই অভিযোগে বুধবার দুপুরে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশকে আটক করে। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

২০১৪ সালে সল্টলেকের এই ব্লকের ৩৩৭ নম্বর বাড়ি ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। নামমাত্র ভাড়াতে সেখানেই সপরিবারের থাকতেন তিনি। মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললেও ক্ষমতার অপব্যবহার করে হুমকি দিতেন জয়প্রকাশ। ভাড়া চাইতে গেলেও তৃণমূল নেতা হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দুইপক্ষের বিবাদ হয়। স্থানীয় বাসিন্দারা জয়প্রকাশ মজুমদারকে দেখে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। জয়প্রকাশকে ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান। গাড়ির ভিতরে নিরুপায় হয়ে বসে থাকতে দেখা যায় জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় লোকজন তা মানতে চাননি। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক এলাকায়। এরপরই পুলিশ এসে তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গিয়েছে, ওই বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। বর্তমানে বাড়ির মালিক তাঁর স্ত্রী। কয়েকদিন আগে স্থানীয়দের নিয়ে নিজের বাড়ি পুনরুদ্ধার করতে গিয়েছিলেন ওই মহিলা। বচসা চলাকালীন জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারেন তিনি। সেই চড়ের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার এই ঘটনায় জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ ও চোর চোর স্লোগান দিলেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে বাড়ি দখল, হুমকি, হয়রানির অভিযোগ তুলেছেন বাড়ির মালিক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement