shono
Advertisement

Breaking News

Ministers

পিছল দপ্তর বন্টন প্রক্রিয়া! কবে মন্ত্রীদের দায়িত্ব ভাগ করবেন শুভেন্দু?

সোমবারে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৩৫ বিধায়ক শপথ নেন। আজ, বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের মন্ত্রক বন্টনের কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
Published By: Subhankar PatraPosted: 04:00 PM Jun 03, 2026Updated: 04:40 PM Jun 03, 2026

সোমবার পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৩৫ বিধায়ক শপথ নেন। আজ, বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের মন্ত্রক বন্টনের কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কবে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে? নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে।

Advertisement

বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বাংলায় গেরুয়া শিবিরের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবেশ শপথ নেন শুভেন্দু অধিকারী। সঙ্গে অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ-সহ মোট ৬ জন পশথ নেন। তারপর থেকে তাঁরাই বিভিন্ন দপ্তর সামলাচ্ছেন।

সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা পান শুভেন্দু। মুখ্যমন্ত্রী-সহ এখন মন্ত্রিসভার মোট সদস্য ৪১। তাঁদের মধ্যে ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। অগ্নিমিত্রা, দিলীপ, ক্ষুদিরাম, অশোক কীর্তনীয়ারা প্রথম দিন দায়িত্ব পেয়েছিলেন।তবে নতুন ৩৫ জন এখনও কোনও দপ্তরের দায়িত্ব পাননি। আজ, বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের দপ্তর বন্টনের কথা থাকলেও তা হয়নি। এ দিন 'অন্নপূর্ণা যোজনা', 'আপনার সরকার আপনার পাশে'র মতো প্রকল্পের সূচনা করা হয়েছে। শুক্রবার নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement