shono
Advertisement
Samik Bhattacharya

'বুদ্ধবাবু নতি স্বীকার করেছিলেন', ২৫২ মাদ্রাসা বন্ধে শমীকের সাফ কথা, জঙ্গিপনা বরদাস্ত নয়

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করে শমীক জানান, বুদ্ধবাবুও বলেছিলেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই বামফ্রন্টের চাপে নতি স্বীকার করতে হয় তাঁকে।
Published By: Jaba SenPosted: 05:34 PM Sep 13, 2026Updated: 05:34 PM Sep 13, 2026

রাজ্যজুড়ে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি হতেই বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই খারিজি মাদ্রাসা। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সাফ জানালেন, এই খারাজি মাদ্রাসাগুলি বন্ধ করা উচিত ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করে তিনি জানান, বুদ্ধবাবুও বলেছিলেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই বামফ্রন্টের চাপে নতি স্বীকার করতে হয় তাঁকে। বুদ্ধদেবের এই অবস্থান বদল প্রসঙ্গে শমীক বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্যের কথা যদি সেদিন বামফ্রন্ট শুনত তাহলে সীমান্তবর্তী জেলায় এই অবস্থা তৈরি হত না।"

Advertisement

পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলিতে পরিকাঠামো যাচাইয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম দফাতেই ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করেছে সরকার। এই মাদ্রাসাগুলির বেশিরভাগই ‘খারিজি মাদ্রাসা’ বলে খবর। আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। এই নিয়ে বিতর্ক তৈরি হতেই বুদ্ধদেবের প্রসঙ্গ টানলেন শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট করে দেন, বুদ্ধদেব পার্টির কাছে নতি স্বীকার করলেন বিজেপি মাদ্রাসায় হওয়া জঙ্গিপনা বরদাস্ত করবে না।

শমীক জানান, দেশে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। তাই দেশের প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ, সমান অধিকার এবং অভিন্ন মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। শিক্ষা কোনও ধর্মীয় নিয়ন্ত্রণ বা আচার-অনুশীলনের মাধ্যম নয়। শিক্ষা হবে জ্ঞান, যুক্তিবোধ, বিজ্ঞানমনস্কতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পথ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, কর্মমুখী এবং প্রগতিশীল করে তুলতে হবে।

এক্স হ্যান্ডলে শমীক লেখেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাই যদি কুসংস্কার ও সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে, তাহলে জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হয়। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে কোনও শিশুর ভবিষ্যৎ তার ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে নির্ধারিত হবে না। ভারতীয় জনতা পার্টি চায় কুসংস্কারমুক্ত, বিজ্ঞানমনস্ক, আধুনিক ও প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা যেখানে সকলের জন্য থাকবে সমান সুযোগ। আমাদের লক্ষ্য এক দেশ, এক শিক্ষা ব্যবস্থা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement