shono
Advertisement
21 July TMC Rally

নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা, ২১ জুলাইয়ের সভা নিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা হাই কোর্টের

শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশের অনুমতি মামলায় রাজ্য হাই কোর্টে রিপোর্ট জমা দেয়।
Published By: Sayani SenPosted: 12:43 PM Jul 31, 2026Updated: 12:53 PM Jul 31, 2026

২১ জুলাইয়ের সমাবেশ (21 July TMC Rally) নিয়ে মামলায় কলকাতা হাই কোর্টের সতর্কবার্তার মুখে কালীঘাট তৃণমূল। রাজ্যের রিপোর্ট দেখে অসন্তুষ্ট আদালত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও নির্দেশ মানা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Advertisement

শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশের অনুমতি মামলায় রাজ্য হাই কোর্টে রিপোর্ট জমা দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কোনও অশান্তি হয়েছে কিনা। পালটা কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও'ব্রায়েনের আইনজীবী আদালতে জানান, একুশে জুলাইতে কোনও অশান্তি হয়নি। শান্তিপূর্ণভাবে সব কিছু মিটে গিয়েছে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল। রাজ্যের আরও দাবি, কতজন জমায়েত হতে পারবেন, সে সংখ্যা বেঁধে দেওয়ার পরেও সেই নির্দেশ মানা হয়নি। তার ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ অবরুদ্ধ হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি। সুতরাং আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি। বিচারপতি তাতে ক্ষুব্ধ হন। কালীঘাট তৃণমূলকে সতর্ক করেন। বলেন, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হয়। বিচারপতির এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা ভালো, সরকারের পালাবদলের আগে থেকে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশস্থল নিয়ে নানা অভিযোগ ছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে বছরের পর বছর তৃণমূল ধর্মতলায় সমাবেশ করে গিয়েছে। এবার বিজেপি সরকারের আমলে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সেখানেও নিয়ম মানা হয়নি বলে রিপোর্ট রাজ্যের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement