shono
Advertisement
Calcutta High Court

চিটফাণ্ডের আমানতকারীদের টাকা ফেরাতে কমিটি, কাজ চালু রাখা নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

কোনওভাবেই যাতে চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত তালুকদার কমিটির কাজ বিঘ্নিত না হয়, রাজ্যকে তা নিশ্চিত করতে বলল কলকাতা হাই কোর্ট।
Published By: Arpita MondalPosted: 10:44 PM May 14, 2026Updated: 10:44 PM May 14, 2026

অবসরপ্রাপ্ত অফিসারদের চাকরি বাতিল হয়েছে। ষাটোর্ধ্ব সকলে অবিলম্বে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে সরকার। তার জেরে কোনওভাবেই যাতে চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত তালুকদার কমিটির কাজ বিঘ্নিত না হয়, রাজ্যকে তা নিশ্চিত করতে বলল কলকাতা হাই কোর্ট।

Advertisement

আমানতকারীদের তরফে আইনজীবী অরিন্দম দাস বলেন, "সরকারের বিভিন্ন পদে এতদিন বসে থাকা অবসরপ্রাপ্ত অফিসারদের চাকরি বাতিল করে গত ১১ মে থেকে পরপর তিনদিন তিনটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। তার ফলে হাই কোর্ট নিযুক্ত চিটফান্ডের বিচারপতি তালুকদার কমিটির কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। কারণ এই কমিটির অন্তত ১১ জন অফিসারকে নিয়োগ করা হয়েছিল অবসরের পর।" বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। যদিও রাজ্যের তরফে কোনও আইনজীবী এদিনও হাজির ছিলেন না শুনানিতে।

আইনজীবী জানান, যেহেতু রাজ্যের আইনজীবী ছিল না, তাই কোর্ট সরাসরি নির্দেশ না দিয়ে অনুরোধের সুরে কমিটির কাজ যাতে বন্ধ না হয় সেটা নিশ্চিত করতে বলেছে রাজ্যকে। তার আরও বক্তব্য, হাইকোর্ট হস্তক্ষেপ না করলে তালুকদার কমিটি বন্ধ হয়ে যেতো। তাছাড়া ওই অবসর প্রাপ্তদের মধ্যে বেশ কিছু অফিসার জেলা জজ পদ থেকে অবসর নিয়ে ওই নিয়োগ পেয়েছিলেন। ফলে তাঁরা রাজ্যের নির্দেশিত অবসরপ্রাপ্ত মধ্যে পড়েন কি না, সেটাও বিবেচনা করা দরকার। আইনজীবীদের মতে, রাজ্য তড়িঘড়ি অবসরপ্রাপ্ত সরাতে গিয়ে সব দিক খতিয়ে না দেখায় সরকারের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে হল হাইকোর্টকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement