shono
Advertisement
Metro

রবিতে ক্ষুদিরাম থেকে উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকছে মেট্রো পরিষেবা, বাকি পথেও কি পড়বে প্রভাব?

মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজের জন্য মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published By: Arpita MondalPosted: 07:30 PM May 14, 2026Updated: 07:52 PM May 14, 2026

ছুটির দিনে আংশিক বন্ধ থাকবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে রবিবার। মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজের জন্য একদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রবিবার মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোয় যাতায়াত করা যাবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

মেট্রো সূত্রে খবর, ছুটির দিন দেখেই স্টেশন পুনর্বাসন ও সংস্কারের কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের কাজের দিনে অফিস যাত্রীদের যাতায়াতের অন্যতম ভরসা মেট্রো। যানজট এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছতে মেট্রোর বিকল্প নেই। তাই নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই ব্লু লাইনে মেট্রো পরিষেবা আংশিক বন্ধ রাখতে বেছে নেওয়া হয়েছে রবিবার। সারাদিন পাঁচ মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ থাকবে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম, কবি নজরুল, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন, নেতাজি মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। তবে মহানায়ক উত্তম কুমার থেকে যাত্রীরা দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা পাবেন। আবার দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পরিষেবা সচল থাকবে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত।

তবে সোমবার থেকে ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওইদিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরো ব্লু লাইনেই মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement